সোমবার, ২৭ জুলাই ২০২৬

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে দুই পর্যটকের মৃত্যু, জীবিত উদ্ধার ১

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতাঘাট মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর পানিতে গোসল করতে নেমে ৬ পর্যটক নদীর পানিতে তলিয়ে গেছেন। তাদের মধ্যে ৪ জন সাতঁরিয়ে উঠতে পারলে ২ জন নদীর পানিতে তলিয়ে যায় বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিদর্শক নুরুল করিম।

বুধবার (১১ মে) দুপুর ২.৪৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে মুমূর্ষ অবস্থায় একজনকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেই সুস্থ আছেন বলে জানান উপজেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এদিকে ঘটনার সংবাদ পাবার সাথে সাথে বিকেল ৪ টা ৩৯ মিনিটে লেফট্যানেন্ট কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল নেতৃত্বে এবং লেঃ কমাঃ সেলিম রেজাসহ ৮ সদস্যের একটি নৌ বাহিনী ডুবুরি দল সীতার ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে নিখোঁজ পর্যটককের সন্ধানে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং বিকেল ৫ টায় একজনকে মৃত উদ্ধার করেন। মৃত উদ্ধারকৃত ১৯ বছর বয়সী যুবক লোকেস বৈদ্য, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যের ছেলে। সেই চট্টগ্রাম ইসলামিয়া কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন। বর্তমানে সে তার পরিবার সহ সদরঘাটে বসবাস করছেন। তার বাবা মৎস্য অধিদপ্তরে চাকরি করেন।

এদিকে এই ঘটনায় চট্টগ্রাম সদরঘাট এলাকার অপূর্ব সাহা (১৮) নামে একজন নিখোঁজ রয়েছে বলে জানান তার বন্ধু তৌহিদুল ইসলাম।

এদিকে ঘটনার সংবাদ পাওয়ার পর পরই কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কার্যক্রম তদারক করেন। এইসময় চন্দ্রঘোনা ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৬ টা ৪০ মিনিট) কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দল নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থল এবং এর আশেপাশে এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

জানা যায়, চট্টগ্রাম হতে ৬ জন পর্যটক সকালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় আসে। সেখান থেকে তারা নৌকা ভাড়া করে চিৎমরম বৌদ্ধ বিহার ঘাটে আসে। নাস্তা করার পর তারা আবার ভাড়া করা নৌকা যোগে ঘটনাস্থলে এসের গোসল করতে নামে। আগত পর্যটকরা চট্টগ্রামের বিভিন্ন কলেজে অধ্যয়নরত বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...