সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক: অংসুইপ্রু চৌধুরী

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য অঞ্চলে কাজ করতে গেলে নানান রকম প্রতিবন্ধকতা আছে। তারমধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্গম এলাকা। রাঙ্গামাটির যেসমস্ত দুর্গম এলাকা আছে সেই এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য যা কিছু করা লাগে পরিকল্পনা করে আমরা কাজ করবো। বাস্তবতার সমস্যাগুলো যদি সঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে সংকটগুলো সূরহা হবে এবং সমাধানের পথ দেখতে পাবো – কথাগুলো বলেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

মঙ্গলবার (১০ মে) সকালে রাঙ্গামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইমিউনাইজেশন সম্প্রসারিত প্রোগ্রাম তিন দিনব্যাপী জেলা পর্যায়ে পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এবং পার্বত্য অঞ্চলে সবক্ষেত্রে কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটি পার্বত্য জেলার জনবল সংকট রয়েছে, সমস্যাগুলো চিহ্নিত করে আমিও আপ্রাণ চেষ্টা করবো। যাতে বিশেষ বিবেচনায় পার্বত্য অঞ্চলে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সেবাগুলো সঠিকভাবে জনগণের দৌড়গড়ায় পৌঁছাতে পারি।

ইউনিসেফকে প্রশংসা করে তিনি বলেন, ইউনিসেফ জনবল দিয়ে আমাদের সহযোগিতা করেছে এবং সবসময় আমাদের পাশে আছে।

ডিস্ট্রিক্ট এভিডেন্স বেসড প্ল্যানিং অ্যান্ড বাজেটিং (ডিএপিবি) ইমিউনাইজেশন সম্প্রসারিত প্রোগ্রাম (ইপিআই) তিন দিনব্যাপী জেলা পর্যায়ের পরিকল্পনা কর্মশালার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

কর্শালায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশা খীসা, চট্টগ্রাম বিভাগের ইউনিসেফ হেলথ অফিসার ডাঃ ফাহমিদা বানু। এছাড়াও ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিতিশ চাকমা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বরকল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমাসহ বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, লংগদু উপজেলা ভাইস চেয়ারম্যানগণ ও রাঙ্গামাটির দশ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...