মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নিখোঁজের দুদিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ঈদের পরেরদিন রাত থেকে নিখোঁজ কলেজ ছাত্র হাসিবুর রহমান সাগর (১৯) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৬ মে) সকালে বেলপুকুর থানা পুলিশ হাসিবুলের মরদেহ উদ্ধার করে।

কলেজছাত্র সাগর উপজেলার বেলপুকুর থানার বেলপুকুর গ্রামের সাহাদ আলীর ছেলে ও বেলপুকুর আইডিয়ার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

নিহত হাসিবুরের পিতা সাহাদ আলী জানান, ঈদের দ্বিতীয় দিনে নাটোরের লালপুরের একটি পার্কে বেড়াতে যায়। সেখান থেকে বাড়িতে আসে, পরে বাড়ি থেকে বের হয়ে বুধবার রাত থেকে সে আর বাড়ি ফিরেনি। ওই দিন রাতে অনেক খোঁজখোঁজি করে তার সন্ধান না পেয়ে বেলপুকুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার ভোরে নিখোঁজ হাসিবুলের মা ও খালা ছেলের খোঁজে বের হয়।

খোঁজখোঁজির এক পর্যায়ে বেলপকুর রেলগেটের পূর্ব পাশে সিগন্যাল পাখার সামনে হাসিবুলের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়। রাজশাহীর সিআইডি টিম এসে লাশের আলামত সংগ্রহ করে।

তিনি বলেন, ঘটনাস্থলে রেলওয়ের জিআরপি থানার অধীনে তাই জিআরপি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। জিআরপি থানা পুলিশ এলে মামলা যদি জিআরপিতে হয় তাহলে মরদেহ তারা নিয়ে যাবে। এছাড়াও মরদেহের মাথায় আঘাতে চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে হাসিবুলকে দুইদিন আগে মেরে এখানে ফেলে রেখে যায় হত্যাকারীরা। যদি মামলা আমাদের থানায় হয় তাহলে পরবর্তীতে আমরা ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...