মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাঁতার কাটতে গিয়ে মারা গেলেন কর কমিশনার ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে দিঘীতে সাঁতার কাটতে গিয়ে মারা গেছেন ওমর ফারুক মাছুম (৩২) ঢাকা কর অঞ্চল-১৩ এর উপ-কর কমিশনার।

গতকাল বুধবার (৪ মে) দুপুর ১২ টার দিকে নোয়াখালীর চাটখিলের মল্লিকা দিঘীতে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক মাছুম ৩১তম বিসিএস ক্যাডার, তিনি নোয়াখালী জেলার চাটখিলের ২ নম্বর রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের কাজিম উদ্দিন মিছাব (ফয়জুল্লা মেম্বার) বাড়ির আবুল ফয়জলের ছেলে।

জানা গেছে, ঈদের পরের দিন বুধবার সকালে ঢাকা থেকে ৭ বন্ধু আবু দাউদ, মনিরুল ইসলাম, লিটন চন্দ্র সূত্রধর, মোরশেদ ইকবাল, ফায়েল মজুমদার, আশরাফ হোসেন রতনকে নিয়ে ওমর ফারুক মাছুম গ্রামের বাড়িতে আসেন। নিজ বাড়ি থেকে তারা সবাই চাটখিলের ঐতিহাসিক মল্লিকা দিঘীতে সাঁতার কাটতে আসেন। সাঁতার কাটার এক পর্যায়ে দিঘীর মাঝামাঝি স্থানে ডুবে যান।

তার সহকারীরা তাকে না পেয়ে দিঘীরপাড়ে চলে আসেন। এ খবর মহূর্তে ছড়িয়ে পড়লে হাজার-হাজার উৎসুক জনতা দিঘীরপাড়ে ছুঁটে আসে এবং দিঘীর চারপাশে দাঁড়িয়ে উদ্ধার অভিযান প্রত্যক্ষ করে।

উদ্ধার অভিযান স্থানীয় যুবক ও ফায়ার সার্ভিস পরিচালনা করে। এসময়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, চাটখিল থানার অফিসার ইনর্চাজ গিয়াস উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় ঘটনাটি ঘটার পর থেকে উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টায় দীর্ঘ ৫ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...