বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম কমল

ডেস্ক নিউজ

বেসরকারি পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমানো হয়েছে। ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৩৩৫ টাকা। যা আগে ছিল এক হাজার ৪৩৯ টাকা।

বৃহস্পতিবার (৫ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম নির্ধারণ করেছে।

এর আগে বিইআরসি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, চলতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা বৃহস্পতিবার জানানো হবে। এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। প্রতি মাসের ৩ তারিখ এলপিজির মূল্য নির্ধারণ হলেও এ মাসে ঈদুল ফিতরের ছুটির কারণে তা পিছিয়ে ৫ মে নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সৌদি আরামকো ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক সম্পর্কে বিইআরসির নির্দেশনা বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঘোষণা করা হবে।

চলতি বছর জানুয়ারি মাসের জন্য ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার।

ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে তা বাড়িয়ে এক হাজার ৩৯১ টাকা দাম করা হয়। এপ্রিল মাসে আরও ৪৮ টাকা বাড়িয়ে এক হাজার ৪৩৯ টাকা দাম নির্ধারণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধর্মীয় ভাবগাম্ভীর্যে জমিয়তুল ফালাহ্ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম মহানগরের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ্...

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

আরও পড়ুন

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...