মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ঈদের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবসে চট্টগ্রামে প্রায় অফিস ফাঁকা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শেষে আজ বৃহস্পতিবার (৫ মে) খুলেছে সরকারি-বেসরকারি অফিস। গত শুক্রবার থেকে গতকাল বুধবার পর্যন্ত টানা ৬ দিনের ঈদের বন্ধ শেষে আজ বৃহস্পতিবার কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা

তবে ঈদের পর আজ প্রথম কর্মদিবসে সরকারি – বেসরকারি অফিস গুলোতে উপস্থিতি ছিল একেবারে কম।

সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে গিয়ে দেখা গেছে- প্রায় অফিস। দুই একজন এলেও অনেক বিভাগের শীর্ষ কর্মকর্তাও আসননি।

এদিকে চট্টগ্রামের সচিবালয় খ্যাত
আগ্রাবাদ সিজিও বিল্ডিংয়ে অসংখ্য সরকারি দপ্তর রয়েছে। এখানে গিয়ে দেখা যায় প্রায় অফিসে অর্ধেকের বেশি কর্মকর্তা- কর্মচারী অনুপস্থিত। আজকের দিনটি যারা ছুটি নিয়েছেন – তারা একটানা ৯ দিন ছুটি ভোগ করে আগামী রবিবার একেবারে অফিস করবেন।

এবার শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি ঘোষণা করে সরকার। তাই গত বৃহস্পতিবার শেষ কর্মদিবস অফিস হয়ে শুক্রবার থেকে ছয় দিনের ঈদের ছুটি শুরু হয়। মঙ্গলবার (৩ মে ) পালিত হয় ঈদুল ফিতর।

বুধবারও ছিল ঈদের ছুটি। যদিও সরকার ঘোষিত ছয় দিনের মধ্যে শুক্র ও শনিবার দুদিনই ছিল সাপ্তাহিক ছুটি। তবে যারা ৬ দিনের পর আজ ছুটি নিয়েছেন, তারা আগামী শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাবেন।

চট্টগ্রামের বাইরে যারা ঈদ করতে গেছেন সরকারি বেসরকারি বেশিভাগ কর্মজীবী ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম চালু হতে রোববার (৮ মে) লেগে যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত দু’বছর বিধিনিষেধের পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে ঈদ উদযাপন করেছে সাধারণ মানুষ। তাই ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবার চট্টগ্রাম ছেড়ে গেছে অর্ধেকের বেশি মানুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...