বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

বাকলিয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার জইল্লাপাড়া বজ্রঘোনা এলাকায় মোহাম্মদ ইমন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১ মে) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইমন বাকলিয়া বলি মসজিদ দক্ষিণ পাড়ের বদরুজ মাঝির বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আসিফ নামের আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, কথা কাটাকাটির জের ধরে দুই জনের মধ্যে ছুরি মারামারি হয়। এতে ইমন নামের একজন মারা গেছেন। অন্য একজনকে আটক করা হয়েছে। আটক যুবকও ছুরিকাহত হয়েছেন। তার চিকিৎসা চলছে।

ইমনের পাড়ার দুঃসম্পর্কের চাচা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নিহত ইমন ফার্নিচার ব্যবসা করতো। গরু কেনার কথা বলে বাসা থেকে ইমনকে ডেকে নিয়ে যায় আসিফ। আমরা পরে খবর পাই ইমনকে ছুরি মারা হয়েছে। ইমনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু বাঁচাতে পারিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক...

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: ঈদ শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোরবানি শুধু পশু জবাই নয়;...

সৌদির সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামে প্রায় ৬০ গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের চন্দনাইশের জাঁহাগিরিয়া শাহ ছুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে...

আরও পড়ুন

মূল্য তালিকা নেই, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী বাজারে ভোক্তা অধিকার ও সড়ক দখলবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৭ মে) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০...

বোয়ালখালীতে কালবৈশাখীর তাণ্ডবে গাছপালা ভেঙে শিশুসহ আহত ৯

চট্টগ্রামের বোয়ালখালীতে হঠাৎ ঘূর্ণিবাতাসে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে নারী শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন সড়কে গাছ ও ডাল পড়ে...

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় পুলিশের ওপর হামলার মামলা, আসামি ৫ শতাধিক

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে মামলা...

রাউজানে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে সিএনজি চালকের মৃত্যু

রাউজানে কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরাতে গিয়ে আরেকটি গাছের চাপায় বনমালি দাশ ওরফে শংকর নামে ৪০ বছর বয়সী এক সিএনজিচালিত অটোরিকশা...