কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে আবু সৈয়দ (১৮) নামে এক টমটম চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১ মে) রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবু সৈয়দ দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পানেরছড়া শিয়াপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
রবিবার (১লা মে) সকালে স্থানীয়রা গলাকাটা লাশ দেখতে পেলে খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের পাশে পড়ে থাকা লাশ দেখে রামু থানায় খবর দেওয়া হয়। ছেলেটি টমটম ড্রাইভার। সে বেশ কয়েকদিন আগে একটি নতুন টমটম কিনেছিল।
কয়েকদিন আগে নিখোঁজের পর আজ দক্ষিন মিঠাছড়ি রেল লাইনের পাশে তার লাশ দেখতে পাওয়া যায়। নিখোঁজের পর রামু থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল তার পরিবার।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
