মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ার বনগ্রামে বনের জায়গায় নির্মাণ হচ্ছে বাড়ি: নির্বিকার বন বিভাগ

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া:

একদিকে কাটা হচ্ছে বনের পাহাড়। অন্যদিকে পাহাড়ের গাঁ ঘেঁষেই নির্মাণ করা হচ্ছে ঘর। নির্বিচারে পাহাড় কাটা ও বনের জায়গা জবরদখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বনগ্রামের কালাবাইজ্জ্যে ঘোনা এলাকায়।

সরেজমিন উপজেলার বনগ্রামের কালাবাইজ্জ্যে ঘোনা এলাকায় গিয়ে দেখা যায়, কালাবাইজ্জ্যে ঘোনা এলাকার মুখে কাটা হয়েছে পাহাড়। কিছুদূর এগিয়ে যেতে দেখা যায় পাকা বাড়ির কাজ চলছে। স্থানীয়রা জানিয়েছেন বনবিভাগের সাবেক ভিলেজার মো. জাহেদ হোসেনের দুই ছেলে আবুল কালাম সওদাগর ও আবুল বশর বনের জায়গায় পাকা বাড়ি নির্মাণ করছেন।

আরও কিছুদুর অগ্রসর হয়ে দোকান-পাট ফেলে কয়েকশো ফুটের ব্যবধানে দেখা যায় আরও বেশকিছু ঘরবাড়ি।
জানা যায়, পাহাড় কাটা ও বনবিভাগের জায়গা জবরদখল করে বাড়ি নির্মাণ করা আইনত অপরাধ হলেও বনগ্রাম এলাকায় টাকা দিলে সব হয়। স্থানীয় প্রভাবশালী ও বনবিভাগের যোগসাজসে বনের জায়গা দখল করে বসতবাড়ি নির্মাণের হিড়িক পড়েছে ওই এলাকায়।

আবুল কালাম সওদাগর ও আবুল বশরের নির্মাণাধীন বাড়িতে গেলে তাদের বাবা মো. জাহেদ হোসেন দাবি করেন, আমার ছেলেরা যে জায়গায় বাড়ি নির্মাণ করছে তা বনের জায়গা নয়, আমিন মেম্বারের জায়গা। তবে আমাদের কিছু বনবিভাগের জায়গা রয়েছে।

আবুল কালাম সওদাগরের ছোট ভাই আবুল বশর জানান,পাকা বাড়ি নির্মাণ নিয়ে গতবার স্থানীয় সাংবাদিকরা ঝামেলা করেছিলো তখন বনবিভাগে কাজগপত্র জমা দিলে তারা আর কখনওই আসেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয়রা জানান, বন গ্রামের কালাবাইজ্জ্যে ঘোনা এলাকায় আবুল কালাম সওদাগর বন বিভাগের কর্মকর্তা- কর্মচারীদের সাথে  যোগসাজশে অবৈধ লাইসেন্সবিহীন করাত-কলের অবৈধ ব্যবসাও করেছেন।

এসব বিষয় নিয়ে তার সাথে কথা বলতে গেলে এ প্রতিবেদককে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করেন কালাম সওদাগর। সংবাদ প্রকাশ করলে পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেন তিনি।

এসময় আবুল কালাম সওদাগর বলেন, আমি সরকারি ভিলেজার। কাঠের ব্যবসা করি। ভালো জায়গায় আসছ নাই তুই। বনে কি শুধু শেয়াল বিলাই থাকে? বনে বাঘ আর সিংহ থাকে, মনে রাখিস।

এদিকে বনবিভাগ সূত্রে জানা গেছে, জাহেদ হোসেন বনবিভাগের সাবেক ভিলেজার হলেও তার ছেলে আবুল কালাম সওদাগর বনবিভাগের কোনো ভিলেজার নন।

চন্দ্রঘোনা কদমতলীর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের বলেন, আবুল কালাম সওদাগর বনবিভাগের সাথে আঁতাত করে অবৈধ চোরাই গাছের ব্যবসা করে।

স্থানীয় টিপুর স্ত্রী লায়লা জানান, আমরা অন্য জায়গা থেকে এইখানে এসে গন্ডা প্রতি ১লক্ষ ১০ হাজার টাকা করে জায়গা কিনে বাড়ি নির্মাণ করেছি প্রায় ৭ মাস হল। তখন বনবিভাগকে ৬ হাজার টাকা দিতে হয়েছিল। টাকা না দিলে তো বাড়ি করতে দিবেনা তাঁরা। তাছাড়া আমরা কিছু বললে তাদের সোর্সরা আমাদের জন্য লাঠি নিবে তাই আসল কথা বলতে পারিনা।

ওই এলাকার জহির বলেন, এই কালাবাইজ্জ্যে ঘোনা এলাকায় শুধু বাড়ি নয় বাড়ির মেঝে বানাতে গেলেও বনবিভাগকে টাকা দিতে হয়। তাছাড়া তাদের ভিলেজারের মত লোক আছে, যাদের মাধ্যমে টাকা নেয় বনবিভাগ।

আবুল কালাম সওদাগরের ভগ্নিপতি বনবিভাগের বরাত দিয়ে বলেন, আমার শ্বশুর জাহেদ হোসেন ভিলেজার ছিলেন। বনবিভাগের প্রায় ২০ কানি জমি জবরদখলে রেখেছেন সে। বাকিটা সবাই জানে। এখানে টাকা দিলে বনের জমি পাওয়া যায়। এটা সবাই জানে।

জানতে চাইলে বনবিভাগের কোদালা বিট কর্মকর্তা পিকে ধর নবীন বলেন, আমি এসেছি ৭ মাস হলো এর আগে কি হয়েছে জানিনা। তবে বনবিভাগের পাহাড় কাটা ও বনবিভাগের জায়গা জবরদখল করে বাড়ি নির্মাণের বিষয়গুলো খতিয়ে দেখবো, বনবিভাগের জায়গা হলেই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি এখনই খতিয়ে দেখছি এবং এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...