মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় চট্টগ্রাম স্টেশনে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া সবকটি ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী আর ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। টিকিটের যাত্রীর চেয়ে দাঁড়িয়ে যাওয়া যাত্রী ছিল বেশি।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রেল স্টেশনে এ চিত্র দেখা যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস, ৭টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস, ৭টা ৪০ মিনিটে সাগরিকা এক্সপ্রেস, ৮টা ৩০ মিনিটে ছেড়ে যায় চট্টলা এক্সপ্রেস ট্রেন। ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে।

চট্টগ্রাম স্টেশন থেকে অধিকাংশ ট্রেনই সঠিক সময়ে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সকাল ৯টায়, কিন্তু ছেড়ে গেছে সকাল ১০টা ১৫ মিনিটে।

আলী আহমদ নামে এক যাত্রী বলেন, ‘আমি ময়মনসিংহ যাওয়ার জন্য স্টেশনে এসেছি। এর আগে অগ্রিম টিকিটের জন্য দুইবার লাইনে দাঁড়িয়েও পাইনি। এ কারণে স্ট্যান্ডিং টিকিটে দাঁড়িয়ে হলেও বাড়ি যাচ্ছি।’

এদিকে অগ্রিম টিকিট না পাওয়া যাত্রীরা সকাল থেকে স্টেশনে ভিড় করেন। লক্ষ্য, যেকোনও ট্রেনে দাঁড়িয়ে হলেও গন্তব্যে যাওয়া।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, ‘সকাল থেকে সবকটি ট্রেন যথাসময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন এক ঘণ্টা দেরিতে ছেড়েছে। বাকি ট্রেনগুলো যাতে সঠিক সময়ে স্টেশন থেকে ছেড়ে যেতে পারে, সেজন্য আমরা চেষ্টায় আছি।’

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সালামত উল্লাহ জানান, ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেজন্য আমরা তৎপর আছি। তবে সবকটি ট্রেনে ছিল অতিরিক্ত যাত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।রবিবার (২ আগস্ট)...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...