সোমবার, ৩ আগস্ট ২০২৬

গরমে হিট স্ট্রোক এড়াতে করণীয়

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিবেশে গরমের তীব্রতা বেড়েই চলেছে। এই তীব্রতায় অস্থির সবাই। ঘরে তবু যেমন-তেমন, বাইরে বের হলে আর রক্ষা নেই! সূর্যমামা তার রাঙা চোখ নিয়ে আপনার দিকেই তাকিয়ে থাকবে! তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। কারও কারও হচ্ছে হিট স্ট্রোক।

এ সময় হিট স্ট্রোক থেকে বাঁচতে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। জেনে নিন সেগুলো—

পানি পান করুন

হিট স্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করুন। নির্দিষ্ট সময় পরপর পানি পান করবেন। তবে খাবার খাওয়ার সময় অতিরিক্ত পানি পান করবেন না, এতে খাবার হজমে সমস্যা দেখা দেবে। পানি পান করতে হবে খাবার খাওয়ার আধা ঘণ্টা আগে কিংবা পরে। এতে হজম ঠিকভাবে হবে, শরীরেও আর্দ্রতা বজায় থাকবে।

হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরুন

রোদে বের হলে অবশ্যই হালকা রংয়ের ঢিলেঢালা পোশাক পরতে হবে। কারণ এতে গরমের অনুভূতি কম হবে, স্বস্তি পাওয়া যাবে। এসময় গাঢ় রঙের পোশাক পরলে গরম ও অস্বস্তি দুটিই বেড়ে যেতে পারে। সেইসঙ্গে টাইট ফিটিং পোশাক পরা থেকেও বিরত থাকুন। কারণ তাতে গরম বেশি লাগে।

ছাতা ও টুপি ব্যবহার করুন

শুধু বৃষ্টির দিনেই নয়, রোদ থেকে বাঁচতেও ছাতার প্রয়োজন। তাই রোদে বের হলে অবশ্যই সঙ্গে ছাতা রাখবেন। ছাতার বদলে সঙ্গে রাখতে পারেন টুপিও। রোদে এটিও আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। এছাড়া রোদে বের হলে কাপড় দিয়ে মাথা ঢেকে রাখতে পারেন।

হালকা খাবার খান

গরমের সময়ে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এসময় অতিরিক্ত ভাজাপোড়া বা মসলাদার খাবার শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। তাই গরমে হালকা খাবার খান। এতে শরীর ভালো থাকবে।

পানিযুক্ত ফল খান

গরম মৌসুমে নানা ধরনের ফল পাওয়া যায়। সুমিষ্ট ও রসালো সেসব ফল খেতে হবে নিয়মিত। যেসব ফলে পানির অংশ বেশি যেমন তরমুজ, ফুটি, নাশপাতি, কমলা ইত্যাদি বেশি করে খেতে হবে। এতে শরীরে পানির ঘাটতি তৈরি হবে না। তীব্র গরমেও আপনি সুস্থ থাকতে পারবেন।

গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অবহেলা করবেন না। যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। এতে যেকোনো অসুখ থেকে নিষ্কৃতি পাওয়া সহজ হবে। গরমে নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা থাকুক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...