মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

‘রাজধানীর সার্বিক পরিস্থিতি ভালো’

চট্টগ্রাম নিউজ ডটকম

ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। এ সময় নানা ধরনের অপকর্ম সংগঠিত হয়ে থাকে। তবে এখন পর্যন্ত গাবতলী ও এর আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দারুস সালাম থানার পেট্রোল অফিসার হারুনুর রশিদ।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ শেষ কর্মদিবস হলেও এখন পর্যন্ত রাজধানীতে তেমন কোনো যানজট চোখে পড়েনি। তবে বিকেল বা সন্ধ্যা নাগাদ অথবা শুক্রবার ও শনিবার চাপ বাড়ার আশা করছি। এই চাপের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আমরা সজাগ রয়েছি।

হারুনুর রশিদ বলেন, আমাদের কাছে এখনও পর্যন্ত বাস কাউন্টার থেকে এমন কোনো অভিযোগ আসেনি বা কোনো বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে এটাও শুনিনি। সবাই সরকারের দেওয়া নির্ধারিত ভাড়াই নিচ্ছে। আশা করি, এবারের ঈদে সবাইকে নিরাপত্তা দিতে আমরা সফল হব।

এদিকে, রাজধানীর গাবতলী বাস কাউন্টার থেকে যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছিল তারা নির্ধারিত বাসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যদিও কোনো বাসে সিট খালি না থাকায় অনেকেই টিকিট কিনতে এসে ফেরত যাচ্ছেন। অনেকে টিকিট না পেয়ে ভেঙে ভেঙে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

অপরদিকে, দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশপথ হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের ভিড় দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...