মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ইফতারে বিষ খাইয়ে চতুর্থ স্ত্রীকে হত্যার চেষ্টা স্বামীর

চট্টগ্রাম নিউজ ডটকম

টিকটক সূত্রে পরিচয়। পরে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে বিয়ে। এরপর স্ত্রীকে ইফতারে বিষ খাইয়ে হত্যার চেষ্টা। টিকটকার স্বামী ফজলুল করিম সুমনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী স্ত্রী। এর আগেও তিনটি বিয়ে করেছেন সুমন।

আজ বুধবার (২৭ এপ্রিল) চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ অলি উল্লাহর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ।

তিনি বলেন, আদালত মামলা নিয়ে বায়েজিদ থানার ওসিকে দ্রুত তদন্ত করে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

ওই নারীর টিকটকার স্বামী ফজলুল করিম সুমন ছাড়া বাকি দুই আসামি হলেন শ্যালক আজাদ মিয়া ও দ্বিতীয় স্ত্রীর মা হোসনে আরা বেগম। মামলা প্রসঙ্গে অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, একজন নারীকে ধর্মান্তরিত করে পবিত্র রমজানের দিনে ইফতারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যাচেষ্টার বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকায় থাকতেন ওই নারী, বিয়ের আগে তিনি অন্য ধর্মের ছিলেন। সাগরে ঘুরতে গিয়ে পরিচয় হয় সুমনের সঙ্গে।

টিকটকে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে বিয়ের বিয়ের প্রস্তাব দেন তিনি। পরে ধর্ম বদলে বিয়ের পিড়িতে বসেন ওই নারী। বিয়ের পর সুমনের আসল চেহারা সামনে আসে। ভুক্তভোগী নারী সুমনের চতুর্থ স্ত্রী।

অভিযোগ, চার স্ত্রীর বাইরেও সুমনের সঙ্গে আরও অনেক টিকটকার তরুণীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্ক রয়েছে। এ নিয়ে সুমনের কাছে জানতে চাইলে চতুর্থ স্ত্রীর ওপর শুরু হয় নির্মম অত্যাচার। এর ধারাবাহিকতায় হত্যার চেষ্টা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ৬ মার্চ ওই নারীকে ধর্মান্তরিত করে বিয়ে করেন সুমন। ১০ এপ্রিল ইফতারের আগে আসামিরা তাকে মারধর করে। সেদিন ইফতারের সময় শরবতের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে ওই নারীকে জোরপূর্বক পান করতে বাধ্য করা হয়। পানের পর তিনি অজ্ঞান হয়ে পড়েন।

এরপর সুমন তার সঙ্গীদের নিয়ে তাকে চমেক হাসপাতালে রেখে পালিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকদের সহায়তায় ওই নারীকে হাসপাতালে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...