বিলাইছড়ি সেনাজোনের ৬ বীর এর উদ্যোগে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলার দূ্র্গম পাহাড়ি এলাকার অসহায় মুসলমান পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৭ এপ্রিল) কেংড়াছড়ি ইউনিয়নে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে দবিলাইছড়ি গাছ কাটাছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাজু আহমেদের উপস্থিতিতে সর্বমোট ৫৩ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এইসময় প্রতিটি পরিবারের জন্য ১ কেজি চাল (চিনিগুড়া), ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ এবং ১ টি কনডেন্স মিল্ক বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত মুসলমান জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ সহযোগিতায় অত্যন্ত খুশি হয়েছে।
জোনের পক্ষ হতে বলা হয়েছে এ ধরনের ঈদ সামগ্রী বিতরণ জোনের অন্যান্য এলাকাতেও ঈদ-উল-ফিতরের পূর্বে চলমান থাকবে।
