মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা মূল্যের আধা-পাকা এই ঘর উপহার হিসাবে দিতে যাচ্ছেন। ঈদুল ফিতরের আগে আশ্রয়ণ প্রকল্পে ১৫টি পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।
আগামীকাল (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ-হস্তান্তর কার্যক্রম করবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় দাপের নকশা ও পরিকল্পনায় কিছুটা এবার পরিবর্তন আনা হয়েছে। যার ফলে ঘরগুলো অনেক সুন্দর, টেকসই ও দূর্যোগ সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের আগেই ঘরগুলো হস্তান্তর করা হলে তাদের মাঝে আনন্দের নতুন মাত্রা যুক্ত হবে।
জানা যায়, রঙ্গিণ টিনশেডের প্রতিটি একক ঘরে ইটের দেয়াল ও টিনের ছউনি দিয়ে তৈরি দুটি করে শোবার ঘর, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। এবারের ঘরগুলো আরো মজবুত ও দীর্ঘস্থায়ী করার জন্য কাঠামো নির্মাণে পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৯ হাজার ৫০০ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের বলেন, প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও উপকারভোগী নির্ধারণ করা হয়েছে।
উদ্যোগের সাথে উপজেলার যারা সংশ্লিষ্ট তারা যার যার অবস্থান থেকে ভ’মিকা রেখেছেন। এই কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
