রবিবার, ২ আগস্ট ২০২৬

এবার নিজেদের ঘরে ঈদ করবে ২৫০ ভূমিহীন পরিবার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় তৃতীয় দফায় ভূমিসহ স্থায়ী ঘর পাচ্ছে ২৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। নির্মাণকাজ শেষ পর্যায়ে থাকা এসব বাড়ি আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চকরিয়ার ভূমিহীন ২৫০ পরিবার ঈদ করার সুযোগ পাবে নিজেদের নতুন ঘরে।

চকরিয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ শ্লোগানে সারাদেশে নির্মাণাধীন তৃতীয় দফায় উপহারের বাড়িগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপকারভোগী পরিবারগুলোর মাঝে হস্তান্তর করবেন। এদিন চকরিয়ার ২৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার উঠবে উপহারের বাড়িতে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, এবার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫০টি, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ১৩৮টি এবং সাহারবিল ইউনিয়নে ৫৪টি এবং ডুলাহাজারা ইউনিয়নে ৮টিসহ তৃতীয় পর্যায়ে ২৫০ পরিবার পাবে নতুন বাড়ি।

পূর্ব বড় ভেওলার উপকারভোগী আনারকলি জলদাস বলেন, আমার বা স্বামীর এক টুকরো জায়গা ছিল না, যেখানে স্থায়ী বাড়ি নির্মাণ করব। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে জায়গাসহ স্থায়ী পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এজন্য আমি এবং পরিবারের সবাই খুশি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, তৃতীয় পর্যায়ে উপজেলার ২৫০ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে নতুন বাড়ি। সেখানে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থাও থাকবে। এজন্য দ্রুতগতিতে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তিনি জানান, খাস জায়গায় স্থায়ী আধা পাকা বাড়ি তৈরি করে দেওয়ার মাধ্যমে ইতোপূর্বে দুই দফায় চকরিয়ার ৪৩০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত বাড়িগুলোতে রয়েছে দুটি বেডরুম, একটি বারান্দা, সংযুক্ত বাথরুম ও রান্নাঘর। নিরাপদ পানির জন্য বসানো হয়েছে গভীর নলকূপ, দেয়া হয়েছে বিদ্যুত সংযোগ। কিছুদিন আগেও যারা জরাঝীর্ণ পলিথিন মোড়ানো ঘরে বসবাস করতো তারা এখন সেমিপাকা ঘর পেয়ে খুশিতে আত্মহারা।

এ ব্যাপারে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে খাস জায়গায় স্থায়ী বাড়ি তৈরি করে দেওয়াটা নজিরবিহীন।

যা আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে। চকরিয়ায় অসংখ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...