শনিবার, ১ আগস্ট ২০২৬

উখিয়ায় ২১ কোটি টাকার ইয়াবাসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। যার আনুমানিক মূল্য ২১ কোটি টাকা। এ সময় চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।

শুক্রবার (২২ এপ্রিল) বিভিন্ন সময় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাে. মেহেদি হােসাইন কবির।

তিনি জানান, একটি চক্র মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা এনে মজুত করার খবর পায় বিজিবি। এর ভিত্তিতে ১৯ এপ্রিল থেকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

এর অংশ হিসেবে শুক্রবার গর্জনবুনিয়া করবুনিয়া এলাকার ইয়াবা গডফাদার মাে. ইকবাল হােসেনের বাড়িতে অভিযান চালায় বিজিবি সদস্যরা। ঘর তল্লাশি করে গােপন কুঠুরি থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।

আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে রেজুপাড়া ও গর্জনবুনিয়া বিওপির সীমান্তের গহিন পাহাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে একই দিনে পৃথক অভিযান চালিয়ে রেজুপাড়া বিওপি এলাকা থেকে আরও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাে. রফিক আলম (৩০) নামে নাইক্ষ্যংছড়ির একজনকে আটক করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাে. মেহেদি হােসাইন কবির জানান, উদ্ধার হওয়া ৬ লাখ ৯০ হাজার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি টাকা। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...