শনিবার, ১ আগস্ট ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিতব আমরাই: ইউক্রেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

টানা দুই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের তীব্র হামলায় পূর্ব ইউরোপের এই দেশটি অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। কিয়েভের পক্ষ থেকেও বার বার উঠছে যুদ্ধবিরতির প্রস্তাবও।

তবে ইউক্রেনের প্রধানমন্ত্রীর দাবি, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে শিগগিরই জয়লাভ করবে ইউক্রেন এবং এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনীয় প্রধানমন্ত্রী এই দাবি করেন।

শনিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সিএনএন’কে দেওয়া ওই সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল বলেন, ‘আমরা পুরোপুরি নিশ্চিত যে এই যুদ্ধে ইউক্রেন জিতবে এবং খুব অল্প সময়ের মধ্যেই আমরা জয়ী হবো।’

এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সতর্কতা উচ্চারণ করে বলেন, আগামী বছরের শেষ পর্যন্ত ইউক্রেনে রুশ সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে বলে ‘বাস্তব সম্ভাবনা’ রয়েছে। মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই যুদ্ধে শিগগিরই ইউক্রেনের জয়লাভ নিয়ে মন্তব্য করেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল।

এদিকে শুক্রবার প্রধানমন্ত্রী শামিহাল বলেছেন, তিনি আশা করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে তার দূতাবাস পুনরায় চালু করবে। তবে ঠিক কবে সেটি চালু হতে পারে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

ওয়াশিংটন সফর শেষে সাংবাদিকদের সাথে কথা বলা সময় দূতাবাস পুনরায় চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি না; এমন প্রশ্নের জবাবে ডেনিস শামিহাল বলেন, ‘এটি অবশ্যই চালু হবে। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে।’

এর আগে শুক্রবার ব্রিটেন জানায়, আগামী সপ্তাহে ইউক্রেনীয় রাজধানীতে ব্রিটিশ দূতাবাস পুনরায় খুলে দেওয়া হবে। মূলত রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চল থেকে রাশিয়া তার সামরিক বাহিনীকে সরিয়ে নেওয়ার পর এই সিদ্ধান্ত নেয় দেশটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...