সোমবার, ২৭ জুলাই ২০২৬

রামগড়ে দুটি অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে হাইকোর্টের নির্দেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে রামগড় উপজেলার দাতারামপাড়া এলাকার মেঘনা ব্রিকস-২ ও জনতা ব্রিকস নামে ২টি অবৈধ ইটভাটা পেলোডার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত ।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন বলেন, হাইকোর্ট তিন পার্বত্য জেলায় সকল ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, আজ রামগড়ে অভিযান চালিয়ে দুইটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

মেঘনা ব্রিকস-২ এর স্বত্তাধিকারী মোঃ রায়হান বলেন, হাইকোর্টের নির্দেশে প্রশাসনের অভিযান যৌক্তিক। সুযোগ পেলে ভবিষ্যতে বৈধ ভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যবসা পরিচালনা করব।

উচ্ছেদ অভিযানে রামগড় ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ও আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা উপস্থিত থেকে সহযোগীতা করেন।

উল্লেখ্য যে, গত ২৫ শে জানুয়ারি হাইকোর্টের দেওয়া এক রায় বাস্তবায়ন করতে অনুমোদোনহীন নয়টি ইটভাটায় ১২ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে ভাটাগুলোতে ইট প্রস্তুত, কাঠ পোড়ানো, শ্রমিক ব্যাবহারসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা ঝুলিয়ে দেয় উপজেলা প্রশাসন। বর্তমানে ৭টি ইঁট ভাটা হাইকোটের ৬মাসের অন্তরবর্ত্তী কালীন স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...