শনিবার, ৯ মে ২০২৬

চকরিয়ায় মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২০ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়ায় নিখোঁজের বিশ ঘন্টা পর নুর মোহাম্মদ (৩৬) নামের এক জেলের লাশ উদ্ধার করে ডুবুরি দল। নিহত ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ভাদিতলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।

সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের বহলতলী ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগেরদিন সকাল ১১টার দিকে সেখানে বঁড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় তিন সন্তানের জনক নুর মোহাম্মদ।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম খোকা ও মোহাম্মদ ইয়াসিন জানান, রবিবার সকালে বহলতলী ঘাটে কয়েকজন জেলে বঁড়শি দিয়ে মাছ ধরতে আসে। পানিতে নেমে মাছ ধরাকালীন সময়ে এক ব্যক্তি ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।

বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক জরুরী নাম্বার “৯৯৯”তে ফোন দিই। কিছুক্ষণ পর চকরিয়া থানার একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন ফায়ার সার্ভিসের সহযোগিতায় ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, প্রথমে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে ডুবুরি দল এনে তাদের মাধ্যমে ডুলাহাজারা বহলতলী ঘাটের পানিতে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি। পরে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের মাধ্যমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, আমাদের এখানে ডুবুরি দলের কোন ব্যবস্থা না থাকায় চট্টগ্রাম থেকে একটি দল আনা হয়। তাদের দীর্ঘ প্রচেষ্টায় সোমবার সকালে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...