শনিবার, ১ আগস্ট ২০২৬

সন্দ্বীপে স্পিডবোট ডুবি, ৪৮ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার

নিখোঁজ আরও ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন শিশুর মধ্যে একজনের লাশ উড়িরচর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ৪৮ ঘণ্টা পরও বাকি দুই শিশুর সন্ধান মেলেনি।

আজ শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের সন্দ্বীপ স্টেশনের স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাই উড়িরচর এলাকায় সাগর উপকূলে একটি শিশুর লাশ ভাসছে।

সংবাদ পেয়ে কোস্টগার্ডের সহায়তায় ছয় বছর বয়সী শিশুর লাশটি সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল গুপ্তছড়া ঘাটে থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে শিশুর লাশটি পাওয়া গেছে।

তিনি বলেন, লাশটি জমজ দুই বোন ছয় বছর বয়সী আদিবা ও আলিফার মধ্যে কারও হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এসে শনাক্ত করবেন। এ ঘটনায় তাদের বড় বোন আনিকার মরদেহ ঘটনার দিন উদ্ধার করা হয়েছিল।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, স্পিডবোট ডুবির ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে অভিযান চলছে। তাদের বাড়ি উপজেলার মগধরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে।

বুধবার (২০ এপ্রিল) সীতাকুণ্ড থেকে ছেড়ে আস একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে। সকাল সাড়ে ৯টার দিকে ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বলে জানান গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার।

তিনি বলেন, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। ভালো আবহাওয়ার মধ্যেই স্পিডবোটটি ছেড়ে গিয়েছিল।

সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসা বলেন, দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনকে ওই কমিটির প্রধান করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...