চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করে দুটি ট্রাক ও বালু জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।
আজ (২০ এপ্রিল) সকাল ১১ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরও ছিলেন মো: ফেরদৌস আনোয়ার, মো: আশরাফ উদ্দিন, এসআই আজীম উদ্দীন।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জঙ্গল পুইছড়ি মৌজার ছড়া থেকে কিছু অসাধু ব্যাক্তি প্রতিদিন বালু উত্তোলন করছিল মর্মে অভিযোগ পাওয়া যায়।

ফলশ্রুতিতে আজকে অভিযান পরিচালনাকালে তিনজনকে আটক করা হয় পাশাপাশি দুইটি বালুর ট্রাক ও উত্তোলিত ৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
তিনি আরও বলেন, যারা অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যাক্তবর্গের কাছ থেকে অভিযোগ ও তথ্য পেয়ে ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের কাছে তাদের তালিকা পাঠানো হয়েছে।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, যারা অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ গ্রহন করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে। এসব আসাধুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

