শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সন্দ্বীপে স্পিডবোট ডুবি, এখনও নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ছেড়ে আস একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ডুবে যায়। এ ঘটনায় এখনও নিখোঁজ তিনজনের সন্ধান মেলেনি।

আজ বুধবার (২০ এপ্রিল) বিকেল পৌণে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোট উল্টে যায়।

তিনি বলেন, স্পিড বোটটিতে ২০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পরপর নুসরাত জাহান আলিফা (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া এই ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে দুই শিশু এক নারী রয়েছেন বলে জানতে পারেনি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সন্দ্বীপের আবহাওয়া ভালো নয়। সাগর এখনও উত্তাল রয়েছে। এ জন্য উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। ৩ জনকে উদ্ধারে জন্য বর্তমানে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন।

এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বলে জানান গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার।

তিনি বলেন, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। ভালো আবহাওয়ার মধ্যেই স্পিডবোটটি ছেড়ে গিয়েছিল। এখন পর্যন্ত একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিলেন।

কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, সন্দ্বীপে গুপ্তছড়া ঘাটের কাছে একটি স্পিডবোট উল্টে গেছে। এ ঘটনার পরে থেকে আমাদের অভিযান চলছে।।

স্পিডবোটের যাত্রী নিহত আলিফার মা পান্না আক্তার সাংবাদিকদের বলেন, আমরা একসঙ্গে স্পিডবোট ছিলাম। হঠাৎ করে বোটটি উল্টে যায়। আমি ফিরে আসতে পারলেও মেয়েকে বাঁচাতে পারলাম না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...