মঙ্গলবার, ১২ মে ২০২৬

চন্দনাইশে ইয়াবাসহ যুবক আটক

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশে ১২০০ পিস ইয়াবাসহ দিয়াজ (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ‌।

আজ(১৯ এপ্রিল )মঙ্গলবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের গাছবাড়ীয়া এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত যুবক কক্সবাজার জেলার টেকনাফ কাঞ্চনপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

এ বিষয় নিয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি শ্যামলী পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে দিয়াজ নামে এক যুবককে ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায়...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার...

আরও পড়ুন

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...

রায়পুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

আনোয়ারায় গৃহবধূ হালিমা আক্তারের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় স্বামী হাফেজ মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।সোমবার নগরীর চকবাজার আধুনিক চক সুপার...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...