চন্দনাইশ উপজেলার দোহাজারী শঙ্খ নদী নাব্যতা হারিয়ে স্থানে স্থানে জেগে ওঠেছে চর। চলছেনা যন্ত্রচালিত ইঞ্জিন বোট ও মাঝির পাল তোলা নৌকা।
চন্দনাইশ সাতকানিয়ার হাজার হাজার কৃষক ওসাধারণ মানুষের যাতায়েতে ভোগান্তির শেষ নেই। শঙ্খ নদীর বিস্তির্ণ এলাকায় উৎপন্ন হয় মৌসুমি সবজি। ওই এলকার সবজি স্থানীয় চাহিদা পূরন করে বৃহত্তর চট্টগ্রাম, রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয়। কৃষি কাজের ওপর নির্ভর করে এতদঞ্চলের হাজার হাজার কৃষকের জীবন জীবিকা, সুখ দুঃখ,হাসি কান্নার উপর বেঁচে থাকা এসব পণ্যের উৎপাদন ঠিক রাখতে প্রয়োজন ভরপুর পানির। ওইসব এলাকার পানির প্রধান উৎস হল নদী ও খাল।
সংস্কার ও ড্রেজিংয়ের অভাবে সাংগু নদী ও দক্ষিন চট্টগ্রামের খালগুলো শুকিয়ে মরাখালে পরিনত কৃষকরা পযাপ্ত পরিমানে পানির অভাবে ইচ্ছামতো ফসল ফলাতে পারছেন না। .তাছাড়াও ধোপাছড়ি বাজার ও পুরানগড় নয়াহাট চকিদার পাড়িতে স্বাধীনতার ৫০ বছর পার হলেও কোনো ব্রিজ না হওয়ার ওই ফসলি এলাকার সড়ক যোগাযোগ ব্যাবস্থা ভালো না থাকায় দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী শস্য ভান্ডার ব্যাবসায়ি এলাকা দোহাজারীতে কৃষকদের উৎপাদিত পণ্য নৌকা ট্রলারযোগে পরিবহনের একমাত্র ভরসা সাংগু নদী। কিন্তু বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে পলি জমে সাংগু নদী সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় ভরা জোয়ার ছাড়া নৌকা চলে না। ফলে এলাকায় উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুুখীন কৃষকরা। তাছাড়া চন্দনাইশ সাতবাড়ীয়ার সাতছড়ি যতখাল নাসিরকুল ভরা সাংগু দীর্ঘদিন ধরে অনাবাদি হয়ে গোচরণ ভুমিতে পরিণত হয়েছে। সাংগু নদী নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হওয়ায় শঙ্খের দুই তীরবর্তী জেলে পরিবার গুলো ও মাঝি মল্লাদের চরম দুর্দিন যাচ্ছে। সাংগু নদীর নাব্যতা ও দক্ষিন চট্টগ্রামের অসংখ্য ভরাট হয়ে যাওয়া খাল নাব্য সংকট থেকে নিরসন করলে উপজেলার কৃষকদের আমূল পরিবর্তন ঘটবে এবং অর্থনৈতিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী অপুদেব জানান কৃষকদের পানির চাহীদা পুরন করতে শুকিয়ে যাওয়া খাল গুলোকে পুনজ্জিবিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
