রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের বিভিন্ন স্থানে নানান কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:-

চন্দনাইশ :

চন্দনাইশে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার। এই সময় আরো উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী,সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. সালেহ উদ্দিন,মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন পোদ্দার,তথ্য কর্মকর্তা শাপলা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং চার নেতা রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

রামগড়( খাগড়াছড়ি) :

যথাযোগ্য মর্যাদায় রামগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। রবিবার(১৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহি অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত । সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্রাচিং চৌধুরির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সামছুজ্জামান, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, সহকারি তথ্য কর্মকর্তা মো: বেলায়েত হোসেন। উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবু কাউসার।

এদিকে, উপজেলার বলিপাড়া উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক মুজিব দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। রামগড় জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষিকা নাজমা বেগম। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল ও সহকারি তথ্য কর্মকর্তা মো: বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে তথ্য বিভাগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগরের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

চকরিয়া :

যথাযোগ্য মর্যাদায় চকরিয়ায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।

রবিবার বেলা ১২ টার চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অডিটোরিয়াম মোহনায় আয়োজিত আলোচনাসভার সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছোট্টু, চকরিয়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী, চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ওচকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রচেষ্টায় দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ মা-বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক দেশটি স্বাধীন করেছেন।তিনি মানে বাংলাদেশ। কিন্ত স্বাধীনতা বিরোধীরা এখনো সোচ্চার কিভাবে বঙ্গবন্ধুর বাংলাদেশকে কিভাবে ধ্বংস করবে,তাই আমাদের সবাইকে সজাগ থাকতে এসব স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো রুখে দেওয়ার জন্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...