রবিবার, ২৬ জুলাই ২০২৬

সরকার কাপ্তাইয়ের পাহাড়ি এলাকায় সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে: পরিকল্পনা সচিব

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির কাপ্তাইয়ের বিদ্যুৎ ভবনে “ইনস্টলেশন অব ৭.৪ মেগািয়াট সোলার ফটোভোলটেইক (পিভি) গ্রিড-কানেক্টড পাওয়ার জেনারেশন প্ল্যান্ট এ্যাট কাপ্তাই (২য় সংশোধীত)” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ ভবনে সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষার উপর স্থানীয় অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করা হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) পরিকল্পনা মন্ত্রণালয় ও এসডিএম কনসালটে আয়োজনে এ মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইনস্টলেশন অব ৭.৪ মেগাওয়াট সোলার ফটোভোলটেইক (পিভি) গ্রিড কালেক্টড পাওয়ার জেনারেশন প্ল্যান্ট এ্যাট-কাপ্তাই(২য় সংশোধীত)এর প্রজেক্ট ম্যানেজার এ টি এম আব্দুজ্জাহের।

মতবিনিময় সভায় সোলার ৭.৪মেগাওয়াট প্লান্ট নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন স্থানীয় অংশগ্রহণকারীরা।

জনপ্রতিনিধিদের মধ্যে ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, বিএসপিআই এর অধ্যক্ষ মো.আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন ও স্থানীয় ব্যবসায়ী শাহজাহান বলেন, সোলার প্যানেলের কারণে এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। মানুষ কষ্ট পাচ্ছে। পাশাপাশি নতুন করে কোন শিল্প গড়ে উঠছেনা। আমরা কাপ্তাইয়ের মানুষ এর কোন সুফল পাচ্ছিনা।

কাপ্তাই পাওয়ার গ্রীড কোম্পানীর সহকারী প্রকৌশলী আলমগির হোসেন, স্থানীয় সেবা গ্রহীতা আব্দুল ওহাব, মোশাররফ হোসেন, ইউপি সদস্য মঈন জানান, ২০১৯ সালে সোলার প্ল্যান্ট স্থাপনের হওয়ায় অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে। কাপ্তাই প্রকল্প এলাকার ১৯ দশমিক ৫ একর পরিত্যক্ত খোলা জায়গায় এটি স্থাপন হওয়ার ফলে এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থাসহ শোভা বৃদ্ধি পেয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

 

অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ) এস.এম.হামিদুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সোলার প্ল্যান্ট স্থাপনে ক্ষতিকারক কোনো প্রভাব নেই। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং পরিত্যক্ত খোলা জায়গায় এটি স্থাপন করায় যা ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ গিয়ে যোগ হচ্ছে। তিনি বলেন, অত্র প্রকল্পের পরিত্যক্ত ও পাহাড়ি খোলা জায়গায় সরকার সোলার প্লান্টের উদ্যোগ হাতে নিয়েছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন, উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো.সাখাওয়াত হোসেন এবং টিম লিডার এমডিসি কনসালটেন্ট খান সাজিদ উদ্দিন আহমেদ।

এছাড়া সোলার প্ল্যান্টের বিভিন্ন সুফল ও সুবিধা নিয়ে মতামত ব্যক্ত করেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র নির্বাহী প্রকৌশলী মাহামুদুল হাসান, উপ-ব্যবস্থাপক কয়সুল বারী, ও নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন এনজিও, শিক্ষক, সেবা গ্রহীতা, সংবাদকর্মী ও জনপ্রতিনিধিরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...