বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সুযোগ নিচ্ছে ভারত-ইরান

আন্তর্জাতিক ডেস্ক

কারও পৌষ মাস, কারও সর্বনাশ’ এই প্রবাদের অন্তর্নিহিত অর্থ একই পরিস্থিতিতে কারও সুখ আবার কারও দুঃখ। বর্তমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে তাই হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের বৃহত্তম গম ক্রেতা মিশর। কিন্তু দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের কারণে দেশটি এবার ভারত থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বের মোট গম রপ্তানির ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া-ইউক্রেন। গত ২৪ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘাত শুরুর পর থেকে বিশ্ববাজারে গম সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।

২০২০ সালে রাশিয়া থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ও ইউক্রেন থেকে ৬১ কোটি ৮০ লাখ ডলারের গম আমদানি করেছিল মিসর। উত্তরপূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে সংযোগকারী দেশটি এখন রাশিয়া ও ইউক্রেন বাদ দিয়ে ভারত থেকে ১০ লাখ টন গম আমদানি করতে করছে, এর মধ্যে চলতি এপ্রিল মাসেই নেবে ২ লাখ ৪০ হাজার টন গম।

এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে মস্কোর ওপর কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো।

মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞার ফলে পাশ্চাত্যের কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ইরানের পোশাক শিল্প রাশিয়ার বাজার দখলের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রেসটিভি জানিয়েছে, আগামী তিন বছরের মধ্যে রাশিয়ার বাজারে ইরানের তৈরি পোশাকের ব্র্যান্ডগুলো একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। রাশিয়ান কাউন্সিল অব শপিং সেন্টার্সের (আরসিএসসি) এক প্রস্তাবনা মতে- ইরানের যেসব কোম্পানি চামড়ার পোশাক, জুতা ও ব্যাগ তৈরি করে তাদেরকে পশ্চিমা কোম্পানিগুলোর জায়গায় পণ্য বিক্রির সুযোগ দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...