বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ইউক্রেন ছেড়ে পালিয়েছে ৫০ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার আগ্রাসনের পর থেকে ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

শুক্রবার (১৫ এপ্রিল) ইউএনএইচসিআর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে বড় শরণার্থী সংকটের মুখে ইউরোপ।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি থেকে ৪৭ লাখ ৯৬ হাজার ২৪৫ জন ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে তৃতীয় বিশ্বের প্রায় ২ লাখ ১৫ হাজার নাগরিকও প্রতিবেশী দেশে পালিয়েছে।

ইউএনএইচসিআর জানায়, প্রতি ১০ জনের মধ্যে ৬ জন যারা ‍যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন ছেড়েছে। এ পর্যন্ত ২৭ লাখের বেশি ইউক্রেনীয় পোল্যান্ডে পালিয়ে গেছে।

এছাড়া ৭ লাখ ২৫ হাজার ইউক্রেনীয় শরণার্থী আশ্রয় নিয়েছে রোমানিয়ায়।

ইউএনএইচসিআরের পরিসংখ্যানের তথ্য মতে ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়েছে প্রায় ৬ লাখ ৪৫ হাজার ইউক্রেনীয়।মার্চ মাসে প্রায় লাখ এবং এপ্রিল মাসে এখনও পর্যন্ত ৭ লাখ ৬০ হাজারেরও বেশি ইউক্রেন ছেড়েছে। রোমানিয়া পৌঁছেছে ৭ লাখ ২৫ হাজোরেরও বেশি।

যারা পালিয়ে গেছে তাদের ৯০ শতাংশ নারী ও শিশু। ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষরা সাময়িক সময়ের জন্য সামরিক বাহিনীতে যোগ দেয়ায় যেতে পারেনি। ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশ শিশুদের তাদের বাড়ি থেকে জোরপূর্বক বাধ্য করা হয়েছে।

আইওএম জানায় ৭১ লাখ মানুষ তাদের বাড়ি ছেড়ে গেছে তবে তারা এখনও ইউক্রেনেই রয়েছে। রাশিয়া ইউক্রেন আক্রমণের আগে, রাশিয়া-অধিভুক্ত ক্রিমিয়া এবং পূর্বে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত অঞ্চলগুলি বাদ দিয়ে সরকারী নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলিতে ইউক্রেনের জনসংখ্যা ছিল ৩ কোটি ৭০ লাখ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে...

ঈদের প্রধান জামাতে ফিলিস্তিন-ইরানের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া

ঈদের প্রধান জামাত শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ...

ঈদের আগে দ্রব্যমূল্য ছিল সহনীয় পর্যায়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের ঈদের আগে...

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অয়েল ট্যাংকারে আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করা ‘এমটি মেঘনা ট্রেডার’ নামে...

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ‘গণমাধ্যম কমিশন’ গঠনের কাজ...

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল...

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে টাইগারদের ইতিহাস

মিরপুর টেস্টে ২৬৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যার্থ হলো পাকিস্তান। চতুর্থ ইনিংসে কঠিন সেই চ্যালেঞ্জে সফল হতে পারেনি তারা। নাহিদ রানার গতি ঝড়ে ১৬৩ রানে...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...