মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

খাদের কিনারা থেকে ফিরে সেমিতে রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

প্রথম লেগে ৩-১ গোলের জয় ছিল রিয়াল মাদ্রিদের৷ তাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠতে হলে চেলসিকে রিয়ালের মাটিতে করতে হতো অবিশ্বাস্য কিছু৷ এক, দুই, তিন গোল করে সে অবিশ্বাস্য কাজটা প্রায় করেই বসেছিল চেলসি, আর রিয়াল চলে গিয়েছিল খাদের কিনারায়।

তখনই রিয়াল করল গোল। যোগ করা অতিরিক্ত সময়ে বেনজেমা জাদু দেখালেন আরও একবার। তাতে ৩-২ গোলে হেরেও সামগ্রিক লড়াইয়ে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে রিয়াল চলে যায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে।

আগের লেগে ৩-১ গোলে হারের পর চেলসির সামনে সমীকরণ ছিল কমপক্ষে দুই গোলে জেতার, তাও ‘অন্তত’ খেলাটা অতিরিক্ত সময়ে নিতে হলে। এমন সমীকরণ সামনে রেখেও অবশ্য চেলসি নেহায়েত ভড়কে যায়নি। বরং ঠাণ্ডা মাথায় আক্রমণ শানিয়েছে শুরু থেকে।

তার সুফলটা মিলেছে ১৫তম মিনিটে। মাঝমাঠ থেকে আসা বলে দারুণ একটা পাস এলো মেসন মাউন্টের কাছে। প্রথম ছোঁয়াতেই গোল। চেলসির প্রয়োজন ছিল তেমন কিছুরই। বিরতিতে গেল এই এক গোলের লিড নিয়ে, আরও কমপক্ষে এক গোল, সোজাসাপ্টা হিসেবের জন্য দুই, এমন সমীকরণ মাথায় নিয়ে।

থমাস টুখেল এদিন দলকে নামিয়েছিলেন ৪-৩-১-২ ছকে। যা মাঝমাঠে সংখ্যাধিক্য দিচ্ছিল দলটিকে। এ পর্যন্ত যা ম্যাচের লাগাম হাতে রাখতে দারুণ সহায়তা করছিল চেলসিকে।

বিরতি থেকে ফিরে কিছু পরেই কর্নার থেকে অ্যান্টোনিও রুডিগার করলেন গোল। রিয়ালের মাঠে রূপকথা রচে দেওয়া থেকে আর মাত্র এক গোলের দূরত্বে তখন চেলসি। ৭১ মিনিটে সেটা করেও বসেছিল দলটা, তবে মার্কোস আলনসোর সে গোল বাতিল হলো পরে ভিএআর যাচাইয়ের পর। সে গোল অবশ্য মিনিট চারেক পর পেয়েই গেল চেলসি, টিমো ভের্নার রীতিমতো রিয়াল রক্ষণকে ঘোল খাইয়ে করলেন তৃতীয় গোলটা। তাতে ২০১৯ সালের দ্বিতীয় রাউন্ডের স্মৃতি ফিরে ফিরে আসছিল সান্তিয়াগো বের্নাবিউতে। সেবার যে ঠিক একই ঢঙয়ে আয়াক্স আমস্টারডামের কাছে প্রথম লেগে জয়ের পর নিজেদের মাঠে হেরেছিল রিয়াল।

তবে তা হয়নি এবার। ‘ফ্লুক’ তো একবারই হয়! অন্তত যাদের ট্রফি কেসে আছে ১৩ চ্যাম্পিয়ন্স লিগ, তাদের সাথে অবশ্যই।

ম্যাচের আগে বিশালকার এক টিফো শোভা পাচ্ছিল বের্নাবিউর গ্যালারিতে, যাতে লেখা ছিল ‘নো উয়েগেস কন এল রেই’, যা বাংলায় দাঁড়ায়, রাজাদের সঙ্গে কোনো ছেলেখেলা নয়।

এতক্ষণ চেলসি তা-ই করছিল বটে, বিশেষ করে তৃতীয় গোলটা যে কোনো দলের মনোবলই ভেঙে চুরমার করে দেওয়ার কথা। রিয়ালের তা হয়নি। ‘রাজারা’ যখন ফিরল রাজসিক রূপে, তখন আর পাত্তাই পেল না চেলসি। সেই ফেরার শুরু ম্যাচের ৮০ মিনিটে। লুকা মদ্রিচের মুগ্ধতা ছড়ানো এক পাস প্রথম ছোঁয়াতেই চেলসির জালে জড়ালেন রদ্রিগো গোয়েজ। ৩-১ ব্যবধান নিয়ে রিয়াল খেলাটাকে নিয়ে গেল যোগ করা অতিরিক্ত সময়ে।

বিরতি থেকে ফিরেই কারিম বেনজেমার গোল। ম্যাচের স্কোরলাইন ৩-২ হলেও রিয়াল ততক্ষণে পেয়ে গেছে সামগ্রিক লড়াইয়ে ৫-৪ গোলের অগ্রগামিতা। চেলসি রণে ভঙ্গ দেয়নি তখনো। মাঝমাঠের দখলটা কাজে লাগিয়ে আক্রমণ শানিয়েই গেছে শেষতক।

তবে হ্যাভার্টজ, ভের্নার, কিংবা বদলি হিসেবে আসা জর্জিনিওরা সে সুযোগ পারেননি কাজে লাগাতে। তাই ম্যাচজুড়ে ছড়ি ঘুরিয়ে, ৩-২ গোলে জিতেও সামগ্রিকভাবে ৫-৪ গোলের হারের বিষাদ সঙ্গী হয়েছে চেলসির। আর চ্যাম্পিয়ন্স লিগের ধ্রুপদী রাতে রিয়াল চলে গেছে তাদের ১৪তম শিরোপার আরও একটু কাছে, প্রতিযোগিতার শেষ চারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা

নারীকণ্ঠ পত্রিকার নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা নারীকণ্ঠের প্রধান সম্পাদক...

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

আরও পড়ুন

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাতে 'নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হচ্ছে।ফুটবল, ক্রিকেট, কাবাডি,...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...