বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে সেরা চট্টগ্রাম

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত “নতুন কুড়ি স্পোর্টস এর চট্টগ্রাম আঞ্চলিক পর্বের তিন দিন ব্যাপী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার সাঁতার, দাবা এবং অ্যাথলেটিক্সে শ্রেষ্টত্ব অর্জন করেছে চট্টগ্রাম জেলা।

ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি জেলা। আজ মঙ্গলবার ৩ দিনব্যাপী প্রতিযোগিতার সমাপনী দিনে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অ্যাথলেটিক্স ও দাবা, জেলা সুইমিং পুলে সাঁতার ও রাইফেল ক্লাব জিমনেসিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অ্যাথলেটিক্সে দ্রুততম বালক / বালিকা হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে চট্টগ্রাম জেলার মোঃ জাওয়াদ কাদের ও রাঙ্গামাটি জেলার হ্লাথুইচিং মারমা। ১০০ মিটার দৌড়ের বালক বিভাগে ১ম মো.জাওয়াদ কাদের ( চট্টগ্রাম জেলা) ২য় পরন্ত চাকমা (রাঙ্গামাটি ) ৩য় মো. নাহিদুল ইসলাম (খাগড়াছড়ি )।

২০০ মিটার দৌড়ে বালক বিভাগে ১ম মো. জাওয়াদ কাদের ( চট্টগ্রাম জেলা), ২য় মো. আবু সুফিয়ান আলিফ (চট্টগ্রাম জেলা), ৩য় আহাদুল ইসলাম (কক্সবাজার)।
দীর্ঘ লাফ (বালক) ১ম মুজাহিদ জাহাঙ্গীর (খাগড়াছড়ি), ২য় ওবায়দুল হক ভূইয়া (চট্টগ্রাম), ৩য় মো. সাফওয়ান নাহিয়ান (চট্টগ্রাম)।

১০০ মিটার বালিকা ১ম হ্লাথুইচিং মারমা (রাঙ্গামাটি), ২য় মোছাম্মৎ রাফি (কক্সবাজার), ৩য় নুবতাজ বেগম ( কক্সবাজার)।
২০০ মিটার দৌড় বালিকা ১ম হ্লাথুইচিং মারমা (রাঙ্গামাটি), ২য় দমেদো মারমা (বান্দরবান), ৩য় থাইমেশিং মারমা ( রাঙ্গামাটি)।

দীর্ঘ লাফ বালিকা ১ম রাদোয়া আফরাহ ( চট্টগ্রাম), ২য় মোছাম্মাদ রাফি, ( কক্সবাজার) ৩য় তানিয়া ত্রিপুরা ( খাগড়াছড়ি)।

অ্যাথলেটিক্স প্রতিযোগীতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইনেন্স ও ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মশিউল আলম স্বপন ও সদস্য এম আবুল হাসনাত, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন ও সদস্য শরিফুল ইসলাম তুহিন। এ্যাথলেটিক্স ইভেন্ট পরিচালনা করেন সাবেক জাতীয় এ্যাথলেট ও সাংবাদিক এম সরওয়ারুল আলম ( সোহেল)।

বিকালে চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত ব্যাডমিন্টন ইভেন্টে সেরা খাগড়াছড়ি জেলা। প্রতিযোগিতার বালক এককে চ্যাম্পিয়ন রুদ্র ত্রিপুরা রাংমাই (খাগড়াছড়ি) ও রানারআপ সৈয়দ মোহাম্মদ মুসা চট্টগ্রাম জেলা।
বালিকা এককে চ্যাম্পিয়ন অনষ্কা তালুকদার খাগড়াছড়ি জেলা ও রানারআপ অংলা চিং মারমা খাগড়াছড়ি জেলা।

বালক দ্বৈতে চ্যাম্পিয়ন প্রাণন চাকমা ও রুদ্র ত্রিপুরা রাংমাই খাগড়াছড়ি জেলা এবং রানার আপ নাইম উদ্দিন হাসান সাবিত ও তাসবিন মোরশেদ চট্টগ্রাম জেলা।
বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন কুশলা চাকমা ও অনুষ্কা তালুকদার খাগড়াছড়ি জেলা এবং রানারআপ মেহজামিন তানহা ও সারমিন কবির ইফি কক্সবাজার জেলা।
ব্যাডমিন্টনের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সার্বিক) চট্টগ্রাম মোঃ মোতাহার হোসেন।
দাবায় সেরা চট্টগ্রাম জেলা।

বালক বিভাগে চ্যাম্পিয়ন অনিন্দ (চট্টগ্রাম) রানারআপ সানরিত দে (চট্টগ্রাম)। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন মাশরিফা আহামেদ রাহা (চট্টগ্রাম) রানারআপ আধিশ্বরি দেববর্মা (খাগড়াছড়ি)।

সকালে জেলা সুইমিং পুলে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগীতায় শ্রেষ্টত্ব অর্জন করে চট্টগ্রাম জেলা। সাঁতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (সার্বিক) চট্টগ্রাম মোঃ মোতাহার হোসেন। জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সাঁতার কোচ মাহাবুবুর রহমান সাগর সহ সংলিষ্টরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামনিউজ/এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...