বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে ‘বৈসাবি’ উৎসব শুরু

নিহার বিন্দু চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি।

 

কাপ্তাই হ্রদে গঙ্গা দেবীর আরাধনায় ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙ্গামাটিতে শুরু হয়েছে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রান উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছে পাহাড়ের মানুষ।

ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু, মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর বিষু এবং চাকমা জনগোষ্ঠীর বিজু, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বৈসাবি। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈসাবি।

মঙ্গলবার (১২ এপ্রিল) এ উপলক্ষে ভোরে রাজবন বিহার ঘাটে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি (অবঃ উপ-সচিব) প্রকৃতি রঞ্জন চাকমা নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে এ দিনে মূল উৎসবের সূচনা করেন।

এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন, জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সৌখিন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা।

এতে সভাপতিত্ব করেন ফুল ভাসানো উপ-কমিটির আহ্বায়ক আলোময় চাকমা।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, বৈসাবি উৎসবের রঙ দেখে আমি অত্যন্ত আনন্দিত। গত বছর করোনার কারণে নিষেধাজ্ঞা থাকায় কোন অনুষ্ঠান করতে পারিনি। এবার মানুষের উচ্ছ্বাস অন্তরকে ছুয়ে গেছে। সকলকে বৈসাবির শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছরের মঙ্গল হোক এই উৎসব আমাদেরকে এক করে দিয়েছে।

রাজবন বিহার ঘাটে ফুল ভাসাতে আসা দেবাশীষ নগরের বাসিন্দা মিনতি চাকমা বলেন, ফুলের মত পবিত্র হয়ে যেন ভবিষ্যত উজ্জল হয় এবং সকলে মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারি এই প্রার্থনা করলাম।

রাজবন বিহার ঘাটে ফুল ভাসাতে আসা আরো কয়েকজন তরুণ-তরুণী বলেন, বিজু উৎসব হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা দিন। পুরো বছরটা যেন ভালোভাবে থাকতে পারি এজন্য সকলে একত্রিত হয়ে নদীতে ফুল ভাসিয়ে জল দেবতার কাছে প্রার্থনা করি।

পুরাতন বছরের সমস্ত পাপ, গ্লানি, দুঃখ ভূলে গিয়ে নববর্ষে সকল প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধি মঙ্গল কামনায় ফুল ভাসিয়ে প্রার্থনা করা হয়। ঐতিহ্য অনুযায়ী ১২ এপ্রিল নদীতে ফুল ভাসিয়ে তিন দিনের উৎসব শুরু হয়। আগামীকাল ১৩ এপ্রিল পালিত হচ্ছে মূল বিজু। ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব।

গেল ২ বছর করোনা মহামারীর কারণে উৎসবের আয়োজন বন্ধ ছিল। এবার করোনামুক্ত পরিবেশে বৈসাবি উৎসব আনন্দমুখর পরিবেশে পালিত হবে এবং এর মাধ্যমে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে বলে এমন আশা সকলের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...