বুধবার, ২৯ জুলাই ২০২৬

কাঁচা আমের মিষ্টি জিলাপি

চট্টগ্রাম নিউজ ডটকম

আমের জুস, আচার কিংবা কাঁচা আম ভর্তার কথা শুনে থাকবেন, কিন্তু কাঁচা আমের জিলাপি রেসিপি হিসেবে একটু অভিনব বটে! বলতে পারেন- আমের আবার জিলাপি হয় কীভাবে?

তাহলে জেনে রাখুন, এই জিলাপি পাওয়া যাচ্ছে আমের শহর রাজশাহীতে। নাম ‘কাঁচা আমের জিলাপি’। রাজশাহীর বিখ্যাত মিষ্টির দোকান ‘রসগোল্লা’র তৈরি এই রেসিপি ভোজনবিলাসীদের নজর কেড়েছে। শুধু রাজশাহী নয়, আশপাশের জেলার মানুষ রাজশাহী এলেই কৌতূহলে আগ্রহী হয়ে উঠছেন এই জিলাপির স্বাদ নিতে।

রাজশাহী শহরের ভদ্রা এবং উপশহর নিউমার্কেট এলাকায় দুটি দোকানে কাঁচা আমের জিলাপি বিক্রি করছেন বিক্রেতারা। দাম প্রতি কেজি ৮০ টাকা হলেও রসগোল্লায় এই জিলাপি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি।

জিলাপির কারিগর মাসুম মিয়ার সঙ্গে কথা হয়। ময়দা, কাঁচা আম, চালের গুঁড়া, বেসন, চিনি, তেল ও তিল মেশানো হয় এই জিলাপিতে। জিলাপি তৈরির মূল উপকরণের সঙ্গে ব্লেন্ড করে মেশানো হয় কাঁচা আম। এরপর ভাজা হয় গরম তেলে। এরপর মিষ্টি সিরায় ভিজিয়ে রেখে পরিবেশন করা হয় গরম গরম।

গত ৭ এপ্রিল থেকে শহরের উল্লেখিত দোকানে কাঁচা আমের জিলাপি বিক্রি হচ্ছে। রোজার মাসে এমনিতেই ইফতারে জিলাপির চাহিদা বেশি থাকে। তার উপর নতুন রেসিপি হওয়ায় ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানালেন বিক্রেতা। দুপুর দুইটা থেকে বিক্রি শুরু হয় এবং ইফতারের আগেই শেষ হয়ে যায় এই জিলাপি।

জিলাপির স্বাদ সম্পর্কে ক্রেতা সুমন জানান, আমি গতকাল কিনেছিলাম আজও কিনলাম। সাধারণ জিলাপি মিষ্টি হয়, এই জিলাপিও মিষ্টি কিন্তু এর সঙ্গে আমের ফ্লেভার পাওয়া যায়। ভালোই লাগে খেতে, দেখতেও সুন্দর।

ব্যতিক্রমী এই জিলাপি সম্পর্কে জানতে কথা হয় রসগোল্লার স্বত্বাধিকারী আরাফাত রুবেলের সঙ্গে। তিনি বলেন, রাজশাহীতে অনেক আম বাগান রয়েছে। মৌসুমের শুরুতে অনেক কাঁচা আম গাছ থেকে ঝরে পড়ে। সেগুলো কাজে লাগাতেই আমরা এই জিলাপি বানানো শুরু করি এবং বিক্রিও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে।

জিলাপির ইতিহাস থেকে জানা যায়, ভারতীয় উপমহাদেশে মুসলমানরা সর্বপ্রথম জিলাপি নিয়ে আসেন। মধ্যযুগে তুর্কিরা এই খাবার ভারতবর্ষে নিয়ে আসেন। জিলাপির বর্ণনা পাওয়া যায় মুহম্মদ বিন হাসান আল-বোগদাদীর লিখিত ১৩শ শতাব্দীর রান্নার বইতে। যদিও মিসরের ইহুদিরা এর আগেই খাবারটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। ইরানে এই মিষ্টান্ন ‘জেলেবিয়া’ নামে পরিচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...