সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে করোনায় একদিনে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩৬৯ জন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গতকাল শুক্রবার রাত দুইটা থেকে আজ শনিবার রাত দুইটা পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৬৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

১ হাজার ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৭৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। দুই জন নগরের ও চারজন উপজেলার। সর্বমোট মৃত্যু হয়েছে ৭১৭ জনের। তার মধ্যে মহানগর এলাকার ৪৮১ জন ও উপজেলার ২৩৬ জন।

রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

এর মধ্যে শনিবার বিআইটিআইডি ল্যাবে ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৮ জলের নমুনা পরীক্ষা করে ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শেভরনের ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আরটিআরএলে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেল সেন্টার হাসপাতাল ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এপিক হেলথ কেয়ারে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানান, শনিবার চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭৯ জনের। মৃত্যু হয়েছে ৬ জনের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৩৬৮ জন। তারমধ্যে মহানগরের ৪৬ হাজার ৯৬৭ ও উপজেলা পর্যায়ের ১৩ হাজার ৪০১ জন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...