শনিবার, ১৩ জুন ২০২৬

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সেখ ফজলে রাব্বি।

শনিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে এসে স্বাস্থ্য কমপ্লেক্সের আকস্মিক পরিদর্শনে গিয়ে সেখানে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সদ্বয়ের কর্তব্যরত চিকিৎসক-নার্সগণ সিভিল সার্জনের সাথে ছিলেন। এই সময় মেডিকেলের ওয়ার্ড, টয়লেট ও রোগীদের বেডসহ সবকিছু পরিদর্শন করে অপরিচ্ছন্ন মনে হওয়ায় মেডিকেলে কর্তব্যরত ডাক্তার, নার্স ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের ডেকে আরো বেশী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন।

অপরিচ্ছন্ন অবস্থায় বেড ও বিছানার ব্যাপারে
উপস্থিত স্টাফদের হাসপাতাল সবসময় বেড বিছানা পরিস্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন তিনি ।

এ সময় সিভিল সার্জন সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে বলেন , ভূমিমন্ত্রীর আলাদা একটা নজর আছে এই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে। যখনই যে জিনিসের কথা বলেছি তিনি খুব দ্রুততম সময়ে সেটা দিয়ে দেন।

তিনি আরো বলেন, বর্তমানে কোভিড-১৯ এর এই সময়ে সরকার আজ থেকে থেকে গরীব রোগীদের জন্য করোনা টেষ্ট ফ্রি করে দিয়েছে। কোভিডের কারণে কিছু ডাক্তারদের চট্টগ্রাম শহরে ডিউটি করতে হচ্ছে। সেজন্য কিছু ডাক্তারের সল্পতা রয়েছে। নার্স ও সেবিকার স্বল্পতা রয়েছে। কিন্তুু মেডিকেলে যারা রয়েছে তাদেরকে সিভিল সার্জন অফিস থেকে সবসময় তদারকি করা হয়। তবে আমার একটা ম্যাসেজ হচ্ছে সাধারণ জনগণ যাতে পরিপূর্ণ সেবা পাই।

এ্যাম্বুলেন্স সেবার ব্যাপারে জানতে তিনি বলেন, আনোয়ারা, পটিয়া ও বাঁশখালীর চালকগুলো নিয়ে প্রশ্ন আছে তাদেরকে দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে। তবে চালক কম আছে আমাদের।

তিনি আরও বলেন, কোন অবস্থাতেই জনগণ চিকিৎসার জন্য এসে হয়রানী স্বীকার হলে সে রকম অভিযোগ পাওয়ার সাথে সাথেই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি কোভিড থেকে রক্ষা পেতে সরকারের দেয়া সকল স্বাস্থ্য সেবা মেনে চলতে সবাইকে অনুরোধ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা বিচ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে চট্টগ্রাম বিভাগীয় দল।আজ শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বালক এবং...

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...