শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বোয়ালখালীতে চোরাই তারসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের বোয়ালখালীতে চোরাই তারসহ চারজন তার(ডিস ক্যাবল)চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার(৩ জুলাই)ভোর রাতে উপজেলার বোয়ালখালী পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডী দক্ষিণ পাড়া ৭নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পৌরসভাস্থ পশ্চিম গোমদন্ডী দক্ষিণপাড়া ৭নং ওয়ার্ড এলাকা থেকে ভোররাতে ডিসলাইনের তার চুরি করে নিয়ে যাচ্ছিল চারজন চোর। খবর পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

খবর পেয়ে থানা পুলিশের উপ সহকারি পুলিশ কর্মকর্তা (এএসআই) যতিন্দ্র গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত চার চোর হলো-উপজেলার পশ্চিম গোমদন্ডী ৭নং ওয়ার্ডের আকিয়ার বাপের বাড়ির জানে আলমের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (১৯), করিয়ার বাপের বাড়ির মৃত নুরুন্নবীর ছেলে নাঈম উদ্দিন (১৯), ফতে আলী মুন্সির বাড়ির আবু তাহেরের ছেলে মোহাম্মদ রাশেদ (১৯), ফতে আলী মুন্সির বাড়ির মোহাম্মদ নাছেরের ছেলে মোহাম্মদ রাকিব প্রকাশ-আদিব (১৯)।

তিনি জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তার চুরি করে সেগুলো স্থানীয় ইকবাল হোসেন টিটু প্রকাশ (ডিস টিটু’র)কাছে বিক্রি করে বলে স্বীকার করেছে তারা।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, চোরাইকৃত তারসহ গ্রেফতারকৃত চার জনকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে গ্রেফতার দেখানো হয়েছে। তার চুরির মূল হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।শিশু মোহাম্মদ সাঈদ একই...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালামিয়া বাজারের সিলভার প্যালেসে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা...