শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাঁশখালীতে লাকড়ি’র জন্য মাথা ফাটালেন ভাতিজার

বাঁশখালী প্রতিনিধি

লাকডী’র ভাগাভাগি নিয়ে আপন ভাতিজাকে মাথা ফাঠিয়ে দিলেন চাচা ও জ্যাঠা । ঘটনাটি ঘটেছে বাঁশখালী’র সরল ইউনিয়ন প‌রিষ‌দের ঝালিয়াঘাটা গ্রামে। দীর্ঘদিন যাবৎ আপন ভাইয়ের মধ্যে জায়গা জমির বিরোধের জে‌রে ঘটনা‌টি ঘ‌টে জানান স্থানীরা।

শ‌নিবার,৯ এপ্রিল রাত সা‌ড়ে আটটার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

আহত সালমান সাদী (১৬) বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র। একই ঘটনায় সালমান সাদী’র পিতা সাংবাদিক সাঈদুল ইসলামের পায়ে একটি আঙ্গুল ভেঙ্গে যায় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্কুল পডুয়া সালমান সাদীকে এবং তার পিতা সাংবাদিক সাঈদুল ইসলামকে রাতের অন্ধকারে তার বাড়ির উঠানে আপন জ্যাঠা জাফর আলম প্রকাশ জহির মিয়া এবং মোহাম্মদ আব্দুল্লাহ সহ এলাকার কিশোর গ্যাং মিলে হামলা চালায়।এ‌তে স্কুল পড়ুয়া সালমান সাদীর মাথা ফে‌টে যায়।তা‌কে উদ্ধার কর‌তে গে‌লে তার পিতার উপরও হামলা চালা‌নো হয়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, সরল ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটেছে, উক্ত ঘটনায় এক স্কুলছাত্র আহত হয় এবং সে বর্তমানে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত স্কুল ছাত্রের পিতা থানায় এজাহার দিয়েছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...