মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নগরীতে জেলা প্রশাসনের পৃথক অভিযানে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট ও কাজরি দেউড়ী নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন

অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান চলে।

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

তিনি বলেন, বেশি দামে তেল, লবণ, মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি ও দোকানে পণ্য মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে মামলা দেওয়া হয়েছে। মামলায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সকালে খাতুনগঞ্জে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযান চলে দুপুর পর্যন্ত।

এ সময় বিভিন্ন পাইকারি দোকানে ক্রয় ও বিক্রয় রশিদের পাশাপাশি মূল্য তালিকা পরীক্ষা করা হয়। অনিয়ম পাওয়ায় ইবনাত ট্রেডিং, আকমল ট্রেডিং ও নাইফ ট্রেডার্সকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযান পরিচালনা করেন এছাড়া নগরীর বহদ্দারহাট এলাকায়। তিনি বলেন, বিভিন্ন অপরাধে ৫ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদের।

আর নগরীর কাজির দেউড়ী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...