মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাকলিয়ায় মসজিদের বিদ‌্যুৎ বিল পরিশোধে ২ লক্ষ টাকা দিলেন শিক্ষা উপমন্ত্রী

নগরীর ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আব্দুর লতিফ হাটের হাজ্বী চাঁনগাজী জামে মসজিদে বকেয়া বিদ‌্যুৎ বিল পরিশোধের জন্য নিজে উপস্থিত থেকে ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ শুক্রবার(৮ এপ্রিল) দুপুরের নিজে উপস্থিত থেকে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মসজিদ কমিটির কাছে বিদ্যুৎ বিল হস্তান্তর করেন।

অনুদান প্রদান কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র একান্ত প্রচেষ্টায় আজ সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা সারাদেশে বিদ্যুৎ এর আলো পোঁছে দিয়েছেন। কিন্তু তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের দায়িত্ব আমাদের। আমাদের বাসায়, বাড়িতে সবখানে বিদুৎ-গ্যাস ব্যবহারে সচেতন হতে হবে। শুধু শুধু ফ্যান,লাইট জ্বালিয়ে রেখে বিদুৎ নষ্ট না করার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ জানান।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, এই বাকলিয়া শহরের ভিতরে হলেও দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী’র সহায়তায় শিক্ষা, চিকিৎসা, রাস্তা ঘাটের উন্নয়ন করার মাধ্যমে বাকলিয়া কে উন্নত এলাকা হিসেবে গড়ে তুলা হচ্ছে।
আপনারা বঙ্গবন্ধু কন্যা’র জন্য দোয়া করবেন, উনি সুস্থ থাকলে বাকলিয়া, চট্টগ্রাম এবং সারাদেশের উন্নয়ন হবে।

অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, মধ্যম বাকলিয়া সমাজ কল্যাণ ও উন্নয়ন পরিষদ সাধারণ মোঃ মহসিন, মোঃ এমদাদ উল্লাহ, হাজী মোঃ আব্দুল মাবুদ, মোঃ সোলাইমান, গিয়াস উদ্দিন, শাহেদ পারভেজ প্রমুখ।

উল্লেখ্য গত এক সপ্তাহ আগে অত্র এলাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেলে উপমন্ত্রী কাছে গেলে এলাকাবাসী হাজ্বী চাঁনগাজী জামে মসজিদের দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়ার থাকার বিষয় টি জানান। উপমন্ত্রী তখন কথা দিয়েছিলেন এই বিল প্রদানে তিনি সহায়তা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ...

আরও পড়ুন

চট্টগ্রামের কোতোয়ালীতে দোকান থেকে ১০০ লিটার মদ জব্দ, ১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ জাহিদুল ইসলাম (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১০ মে)...

নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন শুরু

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’র (NIOHC) ২৫-তম আন্তর্জাতিক সম্মেলন আজ সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল...

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সেমিনার ও আলোচনা সভা।‘Hidden No More: Finding the Undiagnosed, Supporting...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...