সোমবার, ১৭ আগস্ট ২০২৬

যুব সমাজকে দক্ষ করে গড়ে তুললে দেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের ৩য় সভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণ সমাজকে আরও বেশি উপযুক্ত করে গড়ে তুলতে হবে। তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া, ট্রেনিং দেওয়ার পাশাপাশি তাদের মন মানসিকতাও সেভাবে গড়ে তুলতে কাজ করতে হবে।

তিনি বলেন, আমাদের যেই সংখ্যক তরুণ রয়েছে, তাদের উপযুক্ত করে গড়ে তুলতে পারলে শুধু এই প্রজন্ম না, সামনের প্রজন্মকেও গড়ে তুলতে পারব। এতে করে শিক্ষা-দীক্ষা, শিল্প-বাণিজ্য, অর্থনৈতিক সবদিক থেকে আমরা এগোতে পারব।

এ সময় ডিজিটাল নিরাপত্তায় আরও বেশি নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, প্রযুক্তি আমাদের যেমন সুযোগও সৃষ্টি করে দেয়, আবার অনেক সময় সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে আমাদের নিরাপত্তার দিকটা আমাদের আরও নতুন ভাবে চিন্তা করতে হবে।

গবেষণা বাড়ানোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমাদের সব সময় মাথায় রাখতে হবে, প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে। এ জন্য গবেষণাটাকেও আরও বেশি গুরুত্ব দিতে হবে। সবক্ষেত্রেই গবেষণাটা দরকার।

সরকার প্রধান বলেন, আমরা অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব কেন আমাদের দেশের মানুষের মেধা আছে। সেটা বিকাশের সুযোগ করে দিলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

আরও পড়ুন

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...