সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বহদ্দারহাটে মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার যমুনা ব্যাংকের নীচে আল হাসান বেকারী এন্ড কনফেকশনারীর সামনে থেকে মলম পার্টির ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, তাজু উদ্দিন প্রকাশ তাজউদ্দিন (৪৯), মো. আলী প্রকাশ আলমগীর (২৯), সাহাব উদ্দিন (৩৭) ও নুরুল আলম প্রকাশ নুর উদ্দিন প্রকাশ জামান (৪৫)। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ, ৪০টি চেতনানাশক ট্যাবলেট ও ২টি মলম ভর্তি কৌটা
উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টির ৪ সদস্য গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ সাড়ে ১৪ হাজার টাকা এবং ৪০ টি চেতনানাশক মলম উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসা বাদে স্বীকার করে যে, তারা পরস্পর যোগাসাজসে পথচারী ও বাসযাত্রীদের চেতনা নাশক ট্যাবলেট ডাবের পানি এবং মিনারেল ওয়াটারের সাথে মিশিয়ে কৌশলে পান করিয়ে অজ্ঞান করে এবং তেজসক্রিয় মলম চোখে লাগিয়ে চোখের যন্ত্রনা সৃষ্টি করে।

পরে পথচারী ও বাসযাত্রীদের টাকা পয়সা ছিনিয়ে নেয়। এটি তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় করে আসছেন বলেও স্বীকার করে।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...