সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চকরিয়ায় মৎস্যঘের জবর দখল: কর্মচারীকে কুপিয়ে জখম

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি।

চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ মৌজার পানখালীর মুখ ৩৩একর বিশিষ্ট চিংড়ি ঘের জবর দখলে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

এসময় ঘের কর্মচারী ফজলুল করিম বাচ্চু (৩২) কে হত্যা চেষ্টায় কুপিয়ে জখম করেছে। সে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা গ্রামের মরহুম গোলাম ছোবহানের পুত্র।

বুধবার (৬ এপ্রিল) রাত ১০ টার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ডের পালাকাটা গ্রামের বাসিন্দা কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরুল আবছারের নেতৃত্বে ১৯৮৫ সালে মাতামুহুরী মৎস্যচাষ উন্নয়ন সমবায় সমিতি লিঃ রেজিঃ নং ১১০৬/৮৫ প্রতিষ্টা করেন।

সমিতিতে প্রতিষ্টাতা পরিবারের প্রায় সদস্যসহ মোট ২৯ জন সদস্য রয়েছে। সরকারের কাছ থেকে সমিতির নামে ৩৩ একর চিংড়ি ঘের বন্দোবস্তি নেন। সমিতিতে বর্তমানে প্রতিষ্টাতার ছেলে নুরুল মোক্তাদির সভাপতি ও অপর ছেলো মোঃ নুরুল আজিম সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ মৎস্যঘেরটি রক্ষনাবেক্ষণ করছেন।

সমিতির সভাপতি ও সম্পাদক অভিযোগ করেন, পিতার নেতৃত্বে ১৯৮৫ সালে মাতামুহুরী মৎস্যচাষ উন্নয়ন সমবায় সমিতি লিঃ প্রতিষ্ঠা ও মৎস্যঘেরে মালিকানা পাওয়ার পর থেকে পিতার মৃত্যুর পূর্ব মুহুর্ত ও বর্তমান সময় পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোগ দখল ও রক্ষণাবেক্ষণ করে আসছেন।

কিন্তু সম্প্রতি সময় থেকে স্থানীয় প্রভাবশালীর নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে চরণদ্বীপ মৌজার পানখালীর মুখ ৩৩ একর বিশিষ্ট চিংড়ি ঘের জবর দখলে হামলা ও লুটপাট চালায়।

এসময় ঘেরের খামার ঘরে থাকা কর্মচারী ফজলুল করিম বাচ্চু (৩২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়ে গুরুতর জখম করে। ঘের থেকে লুট করে নিয়ে যায় বিভিন্ন মালামাল।

এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও বর্ষণ করে অস্ত্রধারীরা। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মৎস্য ঘের মালিক ও সমিতি কর্তৃপক্ষ মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ঘটনার বিষয়ে অবহিত হওয়ার তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...