শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শাহবাজ-কার্তিকের দুরন্ত ব্যাটিংয়ে অবিশ্বাস্য জয় বেঙ্গালুরুর

স্পোর্টস ডেস্ক

হারের মুখ থেকে বেঙ্গালুরুর হয়ে জয় ছিনিয়ে আনলেন বিধ্বংসী দীনেশ কার্তিক। তাঁর দোসরের ভুমিকায় থাকলেন বাংলার শাহবাজ আহমেদ। এর ফলে তৃতীয় ম্যাচে এসে টুর্নামেন্টে প্রথমবার হারের মুখ দেখল রাজস্থান। আর বেঙ্গালুরু নিজেদের তৃতীয় ম্যাচে দু’নম্বর জয় অর্জন করে নিল।

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। যদিও তাতে রাজস্থান বিন্দুমাত্র বিচলিত ছিল না। কারণ গত শনিবার, নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করেই মুম্বইকে হারিয়েছিল তারা। তবে এ দিন শুরু থেকে রাজস্থানের ব্যাটিং অনেকটাই ধাক্কা খায়।

মাত্র ৪ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। আগের ম্যাচের ছন্দে ছিলেন না জস বাটলারও। তবে দ্রুত রান না তুলতে পারলেও দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৭ রান করে হর্ষল পটেলের বলে আউট হন পাড়িক্কল। রান পাননি অধিনায়ক সঞ্জু স্যামসন।

প্রথম ১৫ ওভারে খুব দ্রুত রান না উঠলেও উইকেটে ছিলেন বাটলার। তার ফল পেলেন শেষ দিকে। শেষ দু’ওভারে উঠল ৪২ রান। শিমরন হেটমায়েরকে সঙ্গে নিয়ে দলকে ১৬৯ পর্যন্ত নিয়ে গেলেন বাটলার। শেষ পর্যন্ত ৭০ রান করে অপরাজিত থাকলেন তিনি। হেটমায়ের করলেন ৪২ রান।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি ও তরুণ অনুজ রাওয়ত। দুই পেসার ট্রেন্ট বোল্ট ও প্রসিদ্ধ কৃষ্ণ পাওয়ার প্লে-তে রান দিলেন। ওপেনিং জুটিতে ৫৫ রান উঠল। আরসিবি-কে প্রথম ধাক্কা দেন স্পিনার যুজবেন্দ্র চহাল। ডুপ্লেসিকে ২৯ রানের মাথায় ফেরত পাঠালেন তিনি। অনুজকে ২৬ রানের মাথায় আউট করেন নবদীপ সাইনি

নবম ওভারে সব থেকে বড়ো ধাক্কা খায় আরসিবি। ডেভিড উইলির পায়ে লেগে বল একটু দূরে গেলে রান নেওয়ার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু তাঁকে ফেরত পাঠান উইলি। তিনি ক্রিজে ঢোকার আগেই সঞ্জুর থ্রো ধরে উইকেটে লাগিয়ে দেন চহাল। পরের বলেই উইলিকে বোল্ড করেন তিনি।

পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে আরসিবিকে জেতানোর দায়িত্ব এসে পড়ে বাংলার শাহবাজ ও প্রাক্তন নাইট কার্তিকের কাঁধে। তবে এখান থেকে বেঙ্গালুরুর পক্ষে ম্যাচ বের করা সত্যিই চাপের হয়ে পড়ছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের এক ওভারে ২১ রান তুলে দলকে খেলায় রাখেন কার্তিক। তাঁকে সঙ্গ দেন শাহবাজ।

ফিনিশারের ভূমিকায় ফের এক বার দেখা গেল কার্তিককে। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোলারদের সঙ্গে ছেলেখেলা করলেন তিনি। মাঠের চার দিকে শট মারলেন। অন্যদিকে বড়ো শট খেললেন শাহবাজও। তিনি কেন আরসিবি-র প্রথম একাদশে নিয়মিত সুযোগ পান তা দেখালেন এই অলরাউন্ডার। পাশাপাশি, ভারতীয় দলেও জায়গা পাওয়ার ক্রমশ দাবিদার হয়ে উঠছেন তিনি।

শেষ পর্যন্ত ২৬ বলে ৪৫ রান করে আউট হন শাহবাজ। বাকি রান হর্যলের সঙ্গে মিলে তুলে দেন কার্তিক। এই জয়ের ফলে লিগ টেবিলে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় চলে এল আরসিবি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...