শনিবার, ৮ আগস্ট ২০২৬

উখিয়ায় এপিবিএনের ইউনিফর্মসহ ‘আরসা’ নেতা গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার কুতুপালং ২ ওয়েস্টের বি ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র, এপিবিএনের ইউনিফর্ম এবং সেনাবাহিনীর জুতাসহ কথিত ‘আরসা’ নেতা জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ৷

মঙ্গলবার (৫ এপ্রিল) গভীর রাতে কুতুপালং বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।

ওই ব্যক্তি ক্যাম্প ২ ইস্টের বি-ব্লকের বাসিন্দা বশীর আহমদের ছেলে আবু ছিদ্দিক (এফসিএন-১৩৯৭৪৬)।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুরমাট ক্যাম্প পুলিশের সদস্যরা ওই স্থানে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি, ১ টি এপিবিএনের ইউনিফর্ম ও সেনাবাহিনীর জুতা উদ্ধার করে। তিনি বলেন, সে এপিবিএন এর ইউনিফর্ম সংগ্রহ করেছে রোহিঙ্গা ক্যাম্পে সাংগঠনিক কাজ করার জন্য। এপিবিএন কমব্যাট ইউনিফর্ম নিয়ে রাতে সাংগঠনিক কাজ করলে সুবিধা পাবে, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ দায়িত্ব পালন করে আসছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রোহিঙ্গা কথিত আরসা নেতার জুবায়ের গ্রুপের আর্মস ইউনিটের প্রধানের দায়িত্ব পালন করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সুপার নাইমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...