শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে একাধিক মামলার আসামী রনি সহ গ্রেফতার ১০

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে একাধিক মামলার আসামী এমরান হোসেন রনি সহ ওয়ারেন্টভুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার ( ৪ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আসামীদের মধ্যে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক আসামী ১জন রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের মৃত হোসেন আহাম্মদের পুত্র মোঃ কামাল উদ্দিন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ জসিম উদ্দিন বাচ্চু, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র জহির আলম, শাহ আলমের পুত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন রনি, মধ্যম মায়ানীর নেজাম উদ্দিনের পুত্র তোফাজ্জল হোসেন, ওয়াহেদপুর এলাকার আহাম্মদের রহমানের পুত্র আখেরুজ্জামান, বালিয়াদি এলাকার মৃত আহাম্মদ হোসেনের পুত্র মোঃ ইয়াছিন, উত্তর হাইতকান্দি এলাকার মৃত ডালিম বড়ুয়ার পুত্র রাহুল বড়ুয়া ও রায়পুর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র জাহেদ হোসেন লাভলু।

জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে এমরান হোসেন রনির বিরুদ্ধে মিরসরাই ও সীতাকুন্ড থানায় চুরি, মাদক ও মারামারি একাধিক মামলা রয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, চট্টগ্রাম জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর নির্দেশে আমার তত্বাবধানে, এস আই মোহাম্মদ আল আমিন, এস আই কৃষ্ণ লাল ঘোষ, এস আই আনিছুর রহমান, এস আই গৌর চন্দ্র সাহা, এস আই রাকিবুল ইসলাম, এস আই মোহাম্মদ কহিনুর ইসলাম ফোর্স সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত ৭জন, সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ১ জন, নিয়মিত মামলার পলাতক ১জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...