বুধবার, ২৭ মে ২০২৬

পাবদা মাছের ঝোল তৈরির রেসিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

সেহরিতে অতিরিক্ত তেল-মসলাযুক্ত কিংবা মুখরোচক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। খেতে হবে এমন খাবার, যা সারাদিন আপনাকে সতেজ ও সুস্থ থাকতে সাহায্য করবে।

যেহেতু আমাদের প্রধান খাবার ভাত, তাই সেহরিতে ভাতের সঙ্গে মাছ বা মাংসের কোনো পদ এবং বিভিন্ন সবজি রাখতে পারেন। সেসব রান্না হতে হবে অল্প তেল-মসলায়।

চলুন জেনে নেওয়া যাক সেহরির জন্য পাবদা মাছের ঝোল তৈরির রেসিপি—

উপকরণ

পাবদা মাছ ৬-৭ টি, সরিষার তেল ২ টেবিল চামচ, রসুন ৫ থেকে ৬ কোয়া, লবণ পরিমাণমতো, হলুদ আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ২-৩টি, ধনেপাতা কুচি পরিমাণমতো।

প্রণালি

মাছ কেটে ধুয়ে নিতে হবে। এরপর লবণ, হলুদ আর অল্প সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। যে কড়াইতে রান্না করবেন তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা ও সরিষার তেল দিন। এরপর তাতে অল্প পানি মিশিয়ে নিন। কড়াইটি চুলায় বসান। চুলার আঁচ কমানো থাকবে।

এবার কড়াইতে কাঁচামরিচ দিয়ে দিন। অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলো এপিঠ-ওপিঠ ভেজে তুলে নিন। মসলা কষানো হলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিন। এবার তাতে অল্প পানি যোগ করুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। এরপর সেহরিতে পরিবেশন করুন সুস্বাদু পাবদা মাছের ঝোল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ও ভাঙচুরের...

ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি র‌্যাবকে অতিক্রম করে যাবে: র‌্যাব মহাপরিচালক

জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা...

চকরিয়ায় নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক...

চট্টগ্রামে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় যৌথ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের...

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশে সন্ত্রাসীদের...

ঈদগাঁওতে পনের লক্ষ টাকা মূল্যের দশটি গরু জব্দ

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ মিয়ানমার থেকে অবৈধ পথে আনা...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...