সোমবার, ২৪ আগস্ট ২০২৬

এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারে দুই জনের মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডেস্ক

এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে দুই বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুই হাজতীকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।

দুই হাজতী হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের রফিক উদ্দিন (৪৫) ও একই উপজেলার দোহাজারির হাছনদণ্ডী গ্রামের বাবুল মিয়া (৩৪)।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, রফিক ও বাবুল দুজনই চন্দনাইশ থানার আলাদা দুটি মামলায় কারাগারে ছিলেন। তাদের মধ্যে রফিক গত ২৭ মার্চ এবং বাবুল গত বছরের ১৮ নভেম্বর কারাগারে আসেন।  সোমবার ভোরে ঘণ্টাখানেকের ব্যবধানে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা মারা যান।

জেলার তারিকুল বলেন, “বাবুল রোজা রাখার জন্য সেহেরি খেয়েছিল। বিছানায় যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করার কথা জানান। আর রফিক অসুস্থতা অনুভব করায় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।”

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার বলেন, “রফিক হামলায় আহত হয়েছিলেন কিনা সেটা আমাদের জানা নেই। দুজনেরই ময়নাতদন্ত হবে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...