মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মিষ্টি তরমুজ চিনবেন যেভাবে

চট্টগ্রাম নিউজ ডটকম

এবার রমজান এসেছে গ্রীষ্মকালে। গরমের এ সময়টায় ইফতারে প্রাণ জুড়াতে তরমুজ যেন না হলেই নয়। মিষ্টি ও সুস্বাদু এই ফলটিতে শতকরা ৯২ ভাগ পানি রয়েছে।

এ ছাড়াও তরমুজের আরো অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তরমুজ ওজন কমাতে সাহায্য করে, চোখের স্বাস্থ্য ভালো রাখে, লিভারের কার্যক্রম বাড়ায়, পেশি ও স্নায়ুর কার্যক্রম ভালো রাখে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই ইফতারে তরমুজ রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কিন্তু সমস্যা হলো তরমুজ খাওয়া যতটা সহজ, কেনাটা ততটা সহজ নয়। তরমুজের প্রকৃত স্বাদ পেতে ভালো তরমুজ চিনতে হয়। বাজার থেকে আপনার কেনা তরমুজটি ভালো না হলে ইফতারের আনন্দ ম্লান হতে পারে। সুতরাং ভালো তরমুজ কীভাবে চিনবেন তার কিছু উপায় জেনে রাখুন।

* স্বাভাবিক আকৃতির তরমুজ নির্বাচন করুন। এবড়ো-থেবড়ো আকৃতির তরমুজ মানেই হলো ক্ষেতে থাকা অবস্থায় গাছটি পর্যাপ্ত পানি পায়নি। তরমুজে অস্বাভাবিক দাগ থাকলে তা পোকামাকড় বা ছত্রাকের উপস্থিতি নির্দেশ করতে পারে।

* ডিম্বাকৃতির তরমুজের তুলনায় গোলাকার তরমুজ নির্বাচন করুন। ডিম্বাকৃতি বা লম্বাটে তরমুজে পানি বেশি থাকলেও, স্বাদহীন হতে পারে। গোলাকার তরমুজ সাধারণত মিষ্টি হয়।

* বাইরের উজ্জ্বল রঙ দেখে বিভ্রান্ত হবেন না। পাকা তরমুজ সাধারণত গাঢ়, কালচে হয় দেখতে। চকচ‌কে উজ্জল রং হ‌লে সে‌টি কাঁচা তরমুজ।

* তরমুজ হাতে নিয়ে দেখুন। যদি দেখেন আকৃতি অনুযায়ী তরমুজটি ভারী, তাহলে বুঝবেন পাকা ও রসালো।

* তরমুজের উল্টো পাশে খেয়াল করলে হলুদ স্পট বা হলুদ দাগ দেখা যাবে। এটি গ্রাউন্ড স্পট। অর্থাৎ জমিতে বেশি সময় থাকার ফলে হলুদ দাগ তৈরি হয়। হলুদ দাগ বড় হওয়া মানে, তরমুজটি পাকার জন্য জমিতে বেশি সময় থেকেছে এবং এটি মিষ্টি হবে। আর তরমুজের উল্টো পাশে সাদা থাকলে বুঝতে হবে কাঁচা থাকতেই তরমুজ তুলে ফেলা হয়েছে। তবে কিছু তরমুজে গ্রাউন্ড স্পট নাও থাকতে পারে।

* তরমুজের হলুদ অংশে কালো বা খয়েরি দাগ থাকলে, সেই তরমুজ মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

* ভালো তরমুজ শনাক্তে তরমুজের গায়ে টোকা দিয়ে দেখুন। যদিও এই কৌশলটি সাবজেক্টিভ, তারপরও অনেকের কাছে ভালো তরমুজ শনাক্তের এটি জনপ্রিয় একটি পদ্ধতি। টোকা দেওয়ার পর শক্ত বা টনটন আওয়াজ পাওয়া গেলে সেই তরমুজ সাধারণত ভালো হবার কথা। এছাড়াও তরমুজটি ভালো হলে আপনার হাতের নিচে কম্পন অনুভব করবেন।

* তরমুজের বোঁটার অংশটি লক্ষ্য করুন। বোঁটা শুকনো হলে বুঝবেন তরমুজটি পাকা।

* তরমুজ কেনার আগে কেটে দেখে নিতে পারলে আরো ভালো। এক্ষেত্রে গাঢ় লাল রঙ এবং বাদামী বা কালো বিচির তরমুজ বেছে নিন। তরমুজের ভেতরে সাদা রেখা এবং সাদা বিচি হলে সেই তরমুজ এড়িয়ে চলুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

 ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান, ১৬ লাখের বেশি হাজির সমাগম

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার ৯...

আরাফার দিন রোজা রাখার ফজিলত

আরাফার দিন মহান আল্লাহ তার ক্ষমা, রহমত ও দয়া...

কোরবানির হাটে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

বাঁশখালীতে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫...

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫, নওগাঁর একই ইউনিয়নের ১০ জন সবাই ফেরিওয়ালা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক...

চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, সহসভাপতি পদে আমজাদ-মশিউল

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেলের বিজয়ের...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...