বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রোজার অজুহাত

ফটিকছড়িতে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে কলা

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে অগ্নিমূল্যে বিক্রি হচ্ছে পাকা কলা। রোজার অজুহাতে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সব ধরনের পাকা কলা বিক্রিতে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন। এ নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ে প্রতিনিয়ত বাদানুবাদে লিপ্ত হচ্ছে। রোজার প্রথম দিনে উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় বিগত সময়ের চাইতে মাত্রাতিরিক্ত দামে বিক্রি হচ্ছে পাকা কলা। কয়েক দিন আগেও যে সব দেশী কলা প্রতি ডজন ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি হতো। এক দুই দিনের ব্যবধানে সমপরিমাণ কলা এখন কিনতে হচ্ছে ২’শ থেকে ২৫০ টাকায়। ক্ষেত্র বিশেষে, ভালো মানের এক ডজন কল ৫ শ টাকা পর্যন্ত হাকাচ্ছেন। পাশাপাশি চাপা ও সবরি কলার দামও বেড়েছে সমানতালে।

রমজান সামনে রেখে এমনিতে বাজারে অধিকাংশ পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে পাকা কলার দাম দ্বিগুণের বেশী হওয়ায় ক্ষোভ প্রকাশ করে চলেছেন ক্রেতা মহল।

এ বিষয়ে একাধিক কলা বিক্রেতার সাথে কথা হলে তারা জানান বছরের অন্য সময়ের চায়তে রমজানে কলার চাহিদা বেশী থাকে। সে হিসেবে চাহিদার পরিমণ বাজারে কলা পাওয়া যাচ্ছে না। যার কারণে দাম একটু বেড়েছে।

নাজিরহাট বাজারে কলা কিনতে আসা মুছা নামের এক ব্যাক্তির সাথে কথা হলে বলেন, রমজান টার্গেট করে সুযোগ বুঝে সিন্ডিকেটের মাধ্যমে কিছু অসাধু ব্যাবসায়ীরা কলার দাম বৃদ্ধি করেছেন। যা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...