শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

শিরোপা ধরে রাখতে পারল না ইংল্যান্ড নারী ক্রিকেট দল। নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে ইংলিশরা। আর তাতেই সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল অজিরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ২৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

১৯৭৩ সালে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়াকে হারিয়েই প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ইংলিশ নারীরা। অবশ্য পরের আসরেই শিরোপা স্বাদ পায় অস্ট্রেলিয়া। এবার তারা হারায় ইংল্যান্ডকে।

পরের দুই বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হয়ে টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করে অজিরা। এরপর ১৯৯৭, ২০০৭ এবং ২০১৩ সালেও শিরোপা জেতে অস্ট্রেলিয়া। অন্যদিকে প্রথম আসরে শিরোপা জেতার ২০ বছর পর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ২০০৯ সালে আসে তৃতীয় শিরোপা। আর সবশেষ ২০১৭ সালে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় ইংলিশরা।

এবার অস্ট্রেলিয়ার সামনে ছিল সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আর ইংল্যান্ড চেয়েছিল টানা দ্বিতীয় এবং পঞ্চমবারের মতো শিরোপা জিততে।

ক্রাইস্টচার্চে সেই লক্ষ্যে খেলতে নেমে ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট। টস হেরে ব্যাট করতে নেমে দুই অস্ট্রেলিয়ান ওপেনার মিলে দলকে শুভ সূচনা এনে দেন। ওপেনিং জুটিতেই আসে ১৬০ রান। অর্ধশতক পূরণের পর ৬৮ রানে আউট হন র‌্যাচেল হ্যানস।

পরের উইকেটে খেলতে নামা বেথ মুনিও অর্ধশতকের দেখা পান। আরও ওপেনার অ্যালিসা হিলি শতক পূরণের পর ব্যক্তিগত ইনিংসকে দেড়শও অতিক্রম করান। আউট হওয়ার পূর্বে করেন ১৭০ রান। এদিকে ৬২ রানে ফেরেন মুনি। এছাড়া অ্যাশলে গার্ডনার ১ এবং ম্যাগ লেনিং ১০ রান করেন। আর ৮ রানে ম্যাকগ্রেথ ও ১৭ রানে প্যারি অপরাজিত থাকেন।

পাহাড় সমান রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশ ব্যাটার ন্যাট স্কিভার একাই লড়ে যান। ১২১ বল খেলে ১৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। তবুও আসেনি জয়, কেননা বাকি ব্যাটারা কেউই তার সঙ্গ দিতে পারেননি।

এছাড়া ওপেনার ট্যামি বিউমন্ট ২৭ রান, ড্যানি ওয়েট ৪ রান, অধিনায়ক হিদার নাইট ২৬ রানে, অ্যামি জোন্স ২০ রানে, সোফি ডাঙ্কলি ২২ রানে এবং চার্লি ডিন ২১ রানে আউট হন।

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে অ্যালানা কিং, জেস জোনাসেন ৩টি করে উইকেট নেন। মেগান স্কাট নেন ২ উইকেট। তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যাসলে গার্ডনার নেন ১টি করে উইকেট।

ম্যাচসেরা এবং সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হন অ্যালিসা হিলি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...